৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্য থেকে বেছে নিন আপনার পছন্দমত একটি
ব্যবসা। বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটান, ভালো একজন উদ্যোক্তা হয়ে প্রমাণ করুন
যে, বর্তমান সময়ে অল্প বাজেটে সুন্দর পরিকল্পনা থাকলে ৫০ হাজার টাকা একটি ভালো স্টার্টিং বাজেট ।
বাংলাদেশে ছোট ব্যবসার চাহিদা দিন দিন বেড়েই চলছে বিশেষ করে স্থানীয় পর্যায়ে ও অনলাইন ভিত্তিক কাজগুলোতে মানুষের ব্যবসার আগ্রহ বাড়ছে। এই আর্টিকেলে আপনি ৫০ হাজার টাকার মধ্যে ২৫ টি ব্যবসার আইডিয়া পাবেন। বিস্তারিত পড়ুন।
পেইজ সূচিপত্রঃ ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
- মোবাইল রিপেয়ারিং ও খুচরা পার্টস ব্যবসা
- সহজে মুদিখানা দোকান দিয়ে
- টি শার্ট প্রিন্টিং ব্যবসা
- ফাস্টফুডের ভ্রাম্যমান দোকান দিয়ে ব্যবসা
- অনলাইন রিসেলিং ব্যবসা
- চা স্টল দিয়ে শুরু করুন
- ফ্রিল্যান্সিং (ডিজাইন/রাইটিং) করে
- ব্লক বুটিকের কাপড়ের ব্যবসা
- কনটেন্ট তৈরি করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে
- কুরিয়ার সার্ভিস এজেন্ট ব্যাবসা
- ছোট বইয়ের দোকান করার আইডিয়া
- ফুলের ব্যবসা করা
- ছোট পরিসরে মাছ চাষ করা
- মুরগি পালন করা
- কসমেটিকস এর ব্যবসা
- ফটোকপি ও প্রিন্টিং এর দোকান
- স্টেশনারি দোকানের আইডিয়া
- হোমমেড ফুড ব্যবসা করা
- প্যাকেটজাত মশলার ব্যবসা করা
- বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন সার্ভিস দেওয়া
- ব্লগিং ওয়েবসাইট তৈরী করা
- ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া
- আইসক্রিমের নিজস্ব ব্র্যান্ড তৈরি করে
- হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরী করে বিক্রি
- বিশুদ্ধ পানির বোতল সাপ্লাই করা
- লেখকের নিজস্ব মতামত
মোবাইল রিপেয়ারিং ও খুচরা পার্টস ব্যবসা
বর্তমানে ডিজিটাল বাংলাদেশ মোবাইলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই
ক্ষেত্রে ব্যবসার পরিধি ও বিস্তার লাভ করেছে। অল্প কয়েকদিনের ট্রেনিং নিয়েই
অল্প জায়গায় এই ব্যবসা শুরু করা যায়, এতে খুব বেশি পুজির প্রয়োজন হয় না।
বর্তমান সময়ে এটি খুবই লাভজনক একটি ব্যবসা।
| আইটেম | খরচের পরিমাণ/টাকা |
|---|---|
| প্রয়োজনীয় যন্ত্রপাতি | ২০,০০০ |
| ট্রেনিং খরচ | ১৫,০০০ |
| মোবাইলের পার্টস | ১০,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
সহজে মুদিখানা দোকান দিয়ে
স্থানীয় পর্যায়ে অল্প পরিসরে একটি ছোট্ট মুদির দোকান দিয়ে আপনি ব্যবসা শুরু
করতে পারেন এ ব্যবসায় তেমন কোন ঝামেলা ও রিস্ক নাই। এটি একটি রানিং ব্যবসা
প্রতিদিন বিক্রি হয় যার কারণে ক্যাশ আবদ্ধ হয়ে থাকে না। ধীরে ধীরে পরিচিতি
বাড়লে কাস্টমার বাড়ে ব্যবসার পরিধিও বাড়তে থাকে। যারা খুব দ্রুত শুরু করতে
চান বেশি ঝামেলা পছন্দ করেন না প্রতিদিন আয় করতে চান তাদের জন্য ৫০ হাজার
টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে এটা একটি পারফেক্ট ব্যবসা হতে পারে।
| আইটেম | খরচের পরিমাণ/টাকা |
|---|---|
| দোকানের মালামাল | ৪০,০০০ |
| শেলফ | ৫,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
টি শার্ট প্রিন্টিং ব্যবসা
বর্তমানে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ব্যবসা। অনলাইনে এর ব্যাপক চাহিদা রয়েছে
৫০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা খুব সহজে শুরু করা যায়। বাজার থেকে প্লেন টি
শার্ট কিনে নিয়ে এসে চাহিদা মত ডিজাইন তৈরি করে অনলাইন মার্কেটে বিক্রি করা
যায়। এ ব্যবসার সুবিধা হল এতে নিজস্ব একটা ব্যান্ড সৃষ্টি হয় ও দ্রুত পরিচিতি
লাভ করা যায়।
| আইটেম | খরচের পরিমাণ/টাকা |
|---|---|
| প্লেইন টি শার্ট | ২০,০০০ |
| প্রিন্টিং সেটাপ | ১৫,০০০ |
| মার্কেটিং বা বিজ্ঞাপনের জন্যে | ১০,০০০ |
| অন্যান্য |
৫,০০০ |
ফাস্টফুডের ভ্রাম্যমান দোকান দিয়ে ব্যবসা
ছোট্ট একটি ফাস্টফুডের দোকান দিয়ে এই ব্যবসা শুরু করা যায় অথবা একটি
ভ্রাম্যমান গাড়ি দিয়ে বিভিন্ন স্কুল কলেজে অথবা অফিস আদালতের সামনে নির্দিষ্ট
টাইমে ফাস্টফুড আইটেম বিক্রির মাধ্যমে এই ব্যবসা শুরু করা যায় । অল্প পুজিতে
সহজে কোন দোকান ভাড়া না দিয়েই এই ব্যবসা শুরু করা যায় এবং প্রচুর লাভবান
হওয়া যায়। এতে বিক্রির সাথে সাথে টাকা আসে সেই সাথে ব্যবসার পরিধি বড় করা
যায়।
| আইটেম | খরচের পরিমাণ/টাকা |
|---|---|
| দোকান ঘর | ১৫,০০০ |
| কাচামাল | ১৫,০০০ |
| চুলা | ১০,০০০ |
| অন্যান্য | ১০,০০০ |
অনলাইন রিসেলিং ব্যবসা
প্রথমে একজন ভালো সাপ্লায়ার বা সরবরাহকারী খুঁজে বের করে তার কাছ থেকে
নির্দিষ্ট পণ্য বাছাই করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এর মতো প্লাটফর্মে
বিজ্ঞাপন দিয়ে এই ব্যবসা শুরু করা একটি ভাল আইডিয়া হতে পারে।
খুব সহজ একটি ব্যবসা নিজে পণ্য উৎপাদন না করে অন্যের পণ্য কিনে বা সরাসরি
সরবরাহকারীর কাছ থেকে নিয়ে অনলাইনে বিক্রি করে নির্দিষ্ট অংকের মুনাফা পাওয়া
যায়। এটি করতে নিজের গুদাম বা বড় স্টক রাখার প্রয়োজন হয় না।
বাংলাদেশে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা বাড়ার কারণে রিসেলিং ব্যবসাও দ্রুত
বৃদ্ধি পাচ্ছে। অনেকেই ঘরে বসে এই ব্যবসা করে ভালো আয় করছেন। দশ হাজার টাকার
মধ্যে এটি একটি ভালো ব্যবসা। কম ইনভেস্টমেন্ট, কম ঝুঁকি এবং সহজ ব্যবস্থাপনার
কারণে নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি আদর্শ ব্যবসায়িক আইডিয়া।
| আইটেম | খরচের পরিমাণ/টাকা |
|---|---|
| একটি ল্যাপটপ | ২০,০০০ |
| পণ্য | ১৫,০০০ |
| বিজ্ঞাপন বা মার্কেটিং | ১০,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
চা স্টল দিয়ে শুরু করুন
বাংলাদেশের চা খুব বেশি উৎপন্ন হওয়ায় ও সহজলভ্যতার কারণে যেকোনো জায়গায়
একটি চায়ের দোকান দিয়ে আপনি এই ব্যবসা সহজে শুরু করতে পারেন। বিশেষ
করে যাদের প্রযুক্তিগত জ্ঞান কম এবং ঝুঁকি নিতে চান না তাদের জন্য
ব্যবসা খুব লাভজনক হতে পারে এই এই ব্যবসা একবার সেটাপ হয়ে গেলে
খুব অল্প পুঁজিতে দীর্ঘদিন ব্যবসা করা যায়।
| আইটেম | খরচের পরিমাণ/টাকা |
|---|---|
| দোকান | ২৫,০০০ |
| চা বিক্রির উপকরণ | ১০,০০০ |
| চা সামগ্রী | ১০,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
ফ্রিল্যান্সিং (ডিজাইন/রাইটিং) করে
বর্তমানে এই ডিজিটাল যুগে ঘরে বসে টাকা ইনকামের সহজ পথ হল ফ্রিল্যান্সিং করা
বিভিন্ন ধরনের ডিজাইন,কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কার্যক্রম
করে আপনি খুব সহজেই একটি ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার সুবিধা হল আপনি
ঘরে বসে কোন দোকান ছাড়াই শুধু দক্ষতা অর্জনের মাধ্যমে এটি করতে পারেন। এর
আরেকটি সুবিধা হল আপনার দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনার আয়ের পরিমাণও বাড়তে
থাকবে।
| আইটেম | খরচের পরিমাণ/টাকা |
|---|---|
| কম্পিউটার | ৩২,০০০ |
| ট্রেনিং খরচ | ১২,০০০ |
| ইন্টারনেট খরচ | ২,০০০ |
| অন্যান্য | ৬,০০০ |
ব্লক বুটিকের কাপড়ের ব্যবসা
বাজার থেকে বিভিন্ন ধরনের কাপড় কিনে বাড়িতে এনে সেগুলো বিভিন্ন ব্লক
বুটিকের কাজ করে লোকাল মার্কেটে অথবা অনলাইনে পেজ সৃষ্টির মাধ্যমে সহজে আয়
করতে পারেন। যাদের এ কাজের দক্ষতা রয়েছে তারা খুব সহজেই এ ব্যবসা করে ভালো
একটা আয়ের পথ সৃষ্টি করতে পারেন। মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগে আপনি এই ব্যবসা খুব সহজে শুরু করতে
পারেন
বাংলাদেশে ব্লক প্রিন্ট করা থ্রি-পিস, শাড়ি, কুর্তি, পাঞ্জাবি ইত্যাদির
চাহিদা অনেক বেশি। বিশেষ করে ইউনিক ডিজাইন ও হাতে তৈরির একটা অনুভূতি থাকার
কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| কাপড় (থ্রি-পিস/শাড়ি) | ১৮,০০০ |
| ব্লক (ডিজাইন স্ট্যাম্প) | ৭,০০০ |
| রং ও ডাইস | ৬,০০০ |
| টেবিল ও সেটআপ | ৫,০০০ |
| প্যাকেজিং | ৫,০০০ |
| বিজ্ঞাপন বা মার্কেটিং | ৫,০০০ |
| অন্যান্য | ২,০০০ |
কনটেন্ট তৈরি করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে
একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়মিত আপলোড করার
মাধ্যমে শুরু করতে পারেন এবং পরিচিত লোকজনের বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের
মাধ্যমে একটি ব্যবসা দার করাতে পারেন বর্তমান এআই যুগে ইচ্ছামত বিভিন্ন ধরনের
কনটেন্ট তৈরি খুব সহজ হয়ে গেছে। এ বিষয়ে নূন্যতম স্কিল থাকলে ৫০ হাজার
টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে আপনি এটি গ্রহণ করতে পারেন
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| স্মার্ট ফোন | ২০,০০০ |
| সফ্টওয়ার বাবদ | ৩,০০০ |
| ক্যমেরা,লাইট | ২৫,০০০ |
| ইন্টারনেট বাবদ | ২,০০০ |
কুরিয়ার সার্ভিস এজেন্ট ব্যাবসা
কুরিয়ার সার্ভিস এজেন্ট হলো এমন একটি ব্যবসা যেখানে আপনি কোনো ডেলিভারি
কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং লোকাল এলাকায় পার্সেল সংগ্রহ, বুকিং
ও ডেলিভারি পরিচালনা করেন। ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার মধ্যে এই
ব্যবসাটি করতে হলে প্রথমে একটি জনপ্রিয় কুরিয়ার কোম্পানির সাথে এজেন্ট হিসেবে
চুক্তি করতে হবে।
বর্তমানে অনলাইন শপিং ও ফেসবুক ব্যবসা বাড়ার কারণে কুরিয়ার সার্ভিসের চাহিদা
অনেক বেড়েছে। ফলে এই ব্যবসা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। কম পুঁজি ও ছোট
জায়গায় শুরু করা যায় বলে এটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি ভালো সুযোগ।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| দোকান ভাড়া/সেটআপ | ১৫,০০০ |
| ডেস্ক ও চেয়ার | ৫,০০০ |
| ওজন মাপার মেশিন | ৫,০০০ |
| কম্পিউটার/ইন্টারনেট | ১৫,০০০ |
| প্যাকেজিং সামগ্রী | ৫,০০০ |
| মার্কেটিং | ৫,০০০ |
ছোট বইয়ের দোকান করার আইডিয়া
আপনার বসবাসের পাশে অবস্থিত বিভিন্ন স্কুল কলেজের আঙিনায় একটি ভ্রাম্যমাণ
গাড়িতে করে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের বই বিক্রি করে এ ব্যবসা শুরু করতে
পারেন এতে আপনার পুঁজি অক্ষত থাকবে লসের কোন সম্ভাবনা নেই আবার বিক্রি না হলে
এগুলো নির্দিষ্ট জায়গায় ফেরত দেওয়া যায়। এটি একটি চিরস্থায়ী ব্যবসা ধীরে
ধীরে বড় করা যায়।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| বই | ৪০,০০০ |
| শেলফ | ৫,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
ফুলের ব্যবসা করা
বাংলাদেশে প্রচুর ফুলের চাহিদা রয়েছে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান বিয়ে
বাড়ি জাতীয় দিবস এই সমস্ত দিনগুলোতে ফুলের চাহিদা থাকে লোকাল মার্কেটে
অনলাইনে ফুল বিক্রি করা যায়। ৫০ হাজার টাকায় ব্যবসা খুব সহজে শুরু করা
যায়। এটি একটি পুরাতন ব্যবসা হলেও এর চাহিদা কোনদিন কমবে না।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| ফুল ক্রয় বাবদ | ২৫,০০০ |
| স্টোরেজ | ১০,০০০ |
| অন্যান্য | ১৫,০০০ |
ছোট পরিসরে মাছ চাষ করা
আপনার যদি ছোট্ট একটি পুকুর থাকে তাহলে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে আপনি সহজে
মাছ চাষের ব্যবসা শুরু করতে পারেন। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যা অল্প
পুঁজিতে ছোট্ট পরিসরে শুরু করা যায়।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| মাছের পোনা | ১৫,০০০ |
| খাবার | ২০,০০০ |
| রক্ষনাবেক্ষন | ১৫,০০০ |
মুরগি পালন করা
আপনার বাড়ির আশেপাশে ছোট্ট একটা আঙ্গিনায় কিছু মুরগির খাচা তৈরি করে মুরগি
পালন করতে পারেন। ৫০ হাজার টাকার মতো অল্প বাজেটে এই ব্যবসাটি খুব সহজে শুরু
করা যায়। পোল্ট্রি ব্যবসায় দ্রুত লাভ পাওয়া যায়। এই ব্যবসায় সহজে প্রফিট
আসে বলে ব্যবসার পরিধি খুব দ্রুত বৃদ্ধি করা যায়।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| ছোট বাচ্চা | ৫,০০০ |
| খাবার বাবদ | ২০,০০০ |
| ঘর বাবদ | ২০,০০০ |
| অন্যন্য | ৫,০০০ |
কসমেটিকস এর ব্যবসা
গার্লস স্কুল অথবা মহিলা কলেজ এর আশেপাশে অথবা নির্দিষ্ট একটি উপযুক্ত
জায়গায়, প্রসাধনী সামগ্রীর ব্যবসা শুরু করতে পারেন। মেয়েদের প্রসাধনীর
ব্যবসা সারা বছরই কম বেশি চাহিদা থাকে এবং বেচাকেনা হয় এবং এই ব্যবসায় লাভ
বেশি। আপনার পুঁজি ৫০ হাজার টাকা বা তার নিচে থাকলেও আপনি এই ব্যবসা
ভ্রাম্যমান হিসাবে করতে পারেন। নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট লোকেশনে উপস্থিত
হয়ে এই ব্যবসা করে ভালো প্রফিট করা সম্ভব।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| প্রসাধনী সামগ্রী | ৩৫,০০০ |
| একটি শেলফ | ১০,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
ফটোকপি ও প্রিন্টিং এর দোকান
স্কুল কলেজ অথবা কোন অফিস আদালতের আশেপাশে একটি দোকান ভাড়া নিয়ে ফটোকপি
প্রিন্টিং এর ব্যবসা করার সিদ্ধান্ত একটি যুগ উপযোগী ও স্মার্ট সিদ্ধান্ত।
এক্ষেত্রে একটি কম্পিউটার একটি প্রিন্টার থাকলেই শুরু করা যায়। কিছু
প্রযুক্তিগত জ্ঞান থাকলে ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে এটি
একটি পারফেক্ট ব্যবসা হিসেবে আপনি শুরু করতে পারেন।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| একটি কম্পিউটার | ১৫,০০০ |
| একটা প্রিন্টার | ২০,০০০ |
| কাগজ | ৫,০০০ |
| ইন্টারনেট সংযোগ ও অন্যান্য | ১০,০০০ |
স্টেশনারি দোকানের আইডিয়া
উপযুক্ত সময়ে উপযুক্ত জায়গায় যেমন স্কুল-কলেজ অফিস আদালত এর আশেপাশে ৫০
হাজার টাকা দিয়ে স্টেশনারি সামগ্রী বিক্রির মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন।
অল্প সময়ে অল্প পুঁজিতে আপনি খুব সহজে লাভবান করতে পারবেন এছাড়াও এই
ব্যবসায় লস হওয়ার কোন সম্ভাবনা একেবারেই নেই বিক্রি না হলে পণ্য ফেরত দিয়ে
টাকা নিতে পারবেন
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| পণ্য সমগ্রী | ৪০,০০০ |
| একটি শেলফ | ৫,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
হোমমেড ফুড ব্যবসা করা
ঘরে তৈরি করে বিভিন্ন আইটেমের খাবার অনলাইন পেজে বা অন্যভাবে বিজ্ঞাপন দিয়ে
ব্যবসা শুরু করা যেতে পারে বর্তমান যুগে ঘরে তৈরি খাবার বা হোমমেড ফুড খুবই
জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে আছেন আগে অর্ডার নিয়ে তারপরে খাবার রান্না করে
ডেলিভারি দিয়ে থাকেন। এতে খাবারের অপচয় হয় না নষ্ট হওয়ার সম্ভাবনা
থাকে না। কম খরচে এ ব্যবসা শুরু করা সম্ভব।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| উপকরন | ২৫,০০০ |
| প্যকেজিং | ১৫,০০০ |
| মার্কেটিং | ১০,০০০ |
প্যাকেটজাত মশলার ব্যবসা করা
বাজার থেকে বিভিন্ন জাতের মসলা কিনে বাড়িতে প্যাকেট করে। নিজস্ব একটা
ব্র্যান্ড তৈরি করুন। তারপর সেই মসলা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অথবা বিভিন্ন
দোকানে যোগাযোগ করে সরাসরি ডেলিভারি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এভাবে
দেখবেন ৫০ হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা ব্যবসা দাঁড়িয়ে গেছে। একটু
ধৈর্য ধারণ করলে এ ব্যবসা খুব ভালো সফলতা পাবেন।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| কাচামাল | ৩০,০০০ |
| প্যাকেজিং | ১০,০০০ |
| অন্যান্য | ১০,০০০ |
বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন সার্ভিস দেওয়া
বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এই সমস্ত
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ডেকোরেশন এর প্রয়োজন হয়। এই ডেকোরেশন সার্ভিসে
ব্যবসা করে আপনার অল্প টাকায় খুব সহজেই ব্যবসাটিকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
এই ব্যবসার সুবিধা হল ওম সরঞ্জাম দিয়েই শুরু করা যায়। একবার পরিচিত হতে
পারলে বিভিন্ন ধরনের ইভেন্টে এ থেকে ভালো আয় করা যেতে পারে। মাত্র ৫০
হাজার টাকা দিয়ে একবার শুরু করলে দেখবেন আপনার ব্যবসা দিন দিনপ্রসারিত
হচ্ছে।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| ডেকোর সামগ্রী | ৩০,০০০ |
| পরিবহন | ৫,০০০ |
| অন্যান্য | ১৫,০০০ |
ব্লগিং ওয়েবসাইট তৈরী করা
আপনার যদি নূন্যতম তথ্য প্রযুক্তিগত জ্ঞান থাকে তাহলে ৫০ হাজার টাকায়
২৫ টি ব্যবসায়ীক আইডিয়ার মধ্যেেএই ব্যবসাটি আপনার জন্য। একটি ওয়েবসাইট
তৈরি করে গুগলে অ্যাড রান করে টাকা ইনকাম করতে পারেন। এটি একটি খুব সুন্দর
ব্যবসায়িক আইডিয়া। ধীরে ধীরে এই আইডিয়াটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
তবে এক্ষেত্রে এসইও জ্ঞান থাকলে দ্রুত সফলতা আসে এবং দীর্ঘমেয়াদি একটি আয়ের
উৎস হিসেবে কাজ করে।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| ডোমেইন | ২,০০০ |
| হোস্টিং | ৮,০০০ |
| কন্টেনট | ২০,০০০ |
| অন্যান্য | ২০,০০০ |
ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া
বর্তমান যুগে জ্ঞান-বিজ্ঞানের প্রসার লাভের সাথে সাথে ছোট ছোট ব্যবসা এখন
অনলাইনে চলে আসছে। এই বিষয়ে নূন্যতম দক্ষতা থাকলে তাদের জন্য মার্কেটিং
সার্ভিস দেওয়া একটি ভালো ধরনের যুগোপযোগী ও স্মার্ট ব্যবসায়ী আইডিয়া।
আর একবার দক্ষ হয়ে গেলে এই ক্ষেত্রে থেকে প্রচুর আয় করা সম্ভব।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| ট্রেনিং | ১৫,০০০ |
| সফটওয়ার | ৫,০০০ |
| মার্কেটিং | ১৫,০০০ |
| অন্যান্য | ১৫,০০০ |
আইসক্রিমের নিজস্ব ব্র্যান্ড তৈরি করে
নিজের নামে একটি আইসক্রিমের ব্যান্ড তৈরি করে আপনি খুব সহজেই ৫০ হাজার টাকার
মধ্যে এ ব্যবসাটি করতে পারবেন। এক্ষেত্রে বাড়িতে একটি ডিপ ফ্রিজ বাজার
থেকে অর্ডার দিয়ে কিছু প্যাকেট কিনে এনে সহজেই আইসক্রিম তৈরি করতে পারবেন।
আইসক্রিম গুলা আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন ফাস্টফুডের দোকান অন্যান্য
দোকানগুলোতে সরাসরি ডেলিভারি করে আয় করতে পারবেন। এটা একটা স্মার্ট
আইডিয়া হতে পারে।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| একটি ডিপ ফ্রিজ | ২৫,০০০ |
| প্যাকেজিং | ৫,০০০ |
| কাচামাল | ১৫,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরী করে বিক্রি
আপনার যদি হস্তশিল্পের উপরে বিশেষ প্রশিক্ষণ থাকে। বিভিন্ন ধরনের ক্রাফট
তৈরীর বিশেষ অভিজ্ঞতা থাকে, তাহলে ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার মধ্যে
এই আইডিয়াটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। একবার পরিচিতি
পেলে এ ব্যবসা দ্রুত সফল হওয়া যায়। ভালো প্রযুক্তিগত জ্ঞান
থাকলে অনলাইনে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে আপনি এর ভিডিও তৈরি করে ভিডিও
থেকেও আয় করতে পারবেন।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| কাচামাল | ১৫,০০০০ |
| টুলস | ১৫,০০০ |
| প্যাকেজিং | ১০,০০০ |
| অন্যান্য | ১০,০০০ |
বিশুদ্ধ পানির বোতল সাপ্লাই করা
আপনার বাসা যদি শহরাঞ্চলে হয়ে থাকে তাহলে ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার
আইডিয়া এর মধ্যে এই ব্যবসাটি আপনার জন্য একটা স্মার্ট শুরু হতে
পারে। শহরাঞ্চলে বিভিন্ন বাসা বাড়ি ও অফিস আদালতে এমনকি স্কুল কলেজে
বিশুদ্ধ পানি সাপ্লাই দিয়ে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। ধৈর্য
সহকারে ব্যবসাটি করলে ভালো প্রফিট আসবে। এমনকি পরবর্তীতে আপনি লোক
নিয়োগের মাধ্যমে ব্যবসাটি চালিয়ে যেতে পারবেন।
| আইটেম | খরচ/টাকা |
|---|---|
| বোতল | ৩০,০০০ |
| পরিবহন | ৫,০০০ |
| প্যাকেজিং | ১০,০০০ |
| অন্যান্য | ৫,০০০ |
লেখকের নিজস্ব মতামত
উপরে ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার অনেকগুলো আইডিয়ার মধ্যে আপনার সাথে
মানানসই যে কোন একটা ব্যবসা শুরু করাই হবে আপনার জন্য স্মার্ট পদক্ষেপ। মনে
রাখবেন সঠিক পরিকল্পনা সততা, নিষ্ঠা ও ধৈর্য্য থাকলে যে কোন ব্যবসা করে জীবনে
প্রতিষ্ঠিত হওয়া যায়। আর বড় ব্যবসায়ী হতে গেলে আপনাকে ছোট ছোট পদক্ষেপে
ধীরে ধীরে বড় হতে হবে। আপনার আজকের ৫০ হাজার টাকার বাজেট এর ব্যবসা আগামী
দিনে ৫ কোটি টাকায় রূপান্তরিত হোক এই প্রত্যাশায় আর্টিকেলটি শেষ করলাম।

Please comment according to Smartclicker24 policies. All comments are subject to review.
comment url