বাংলা আর্টিকেল লেখার নিয়ম। আর্টিকেল লেখার মৌলিক নিয়ম।

কিভাবে একটি ভালো বাংলা আর্টিকেল লিখতে হয়? তার জন্যে বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমুহ জানা অত্যন্ত গুরুত্বপূর্ন। ভালোমানের  বাংলা আর্টিকেল লিখে যেকোনো ওয়েবসাইট কে প্রানবন্ত করে তোলার মাধ্যমেই একজন আর্টিকেল রাইটারের গুণাবলী প্রকাশ পায়, বর্তমান এই ডিজিটাল যুগে একজন ভালো দক্ষ আর্টিকেল রাইটার প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারে।

তাই বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমুহ ধারাবাহিকভাবে নিম্নোক্ত শিরোনামে আলোচনা করা হলো।

সূচিপত্রঃ

মৌলিক বিষয়সমূহঃ

আমাদের ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লেখার নিয়মে প্রথমে আমরা এডমিন প্যানেলের নিউ পোস্ট ওপেন করে একটি টাইটেল দিব, এরপর লেখা শুরু করবো অথবা কোন একটি অফিস ফাইল এ আর্টিক্যালের সমস্থ বিষয় লিখে লেখাটিকে (ctr+c)কপি করে কন্ট্রোল শিফট ভি (ctr+shift+v) চেপে পেস্ট করে নিব। এবার সমস্ত লেখাগুলোকে সিলেক্ট করে জাস্টিফাই বাটনে ক্লিক করে সাজিয়ে নেবো। এরপর সমস্ত বিষয়টি কে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আলাদা করে হেডিং দিয়ে আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখে নিব। এবার প্রত্যেকটা প্যারাগ্রাফের হেডিং নিয়ে একটি সূচিপত্র তৈরি করবো। 

ছবিঃ প্যারাগ্রাফ হেডিং

এরপর প্রত্যেকটি হেডিং এর সাথে মিল রেখে আমাদের বিভিন্ন হেডিং এর সেকশনে লেখাগুলোকে লিখে নেব। 

বিভিন্ন ছবি এ্যাড করা

বাংলা আর্টিকেল লেখার জন্য আমাদের বিভিন্ন সময় ছবি এ্যড করার প্রয়োজন হয় একটি ভালো আর্টিকেলের জন্য উপযুক্ত মানের ছবি আর্টিকেলকে প্রানবন্ত করে তোলে। ছবি এড করার জন্য ইনসার্ট ইমেজ এ ক্লিক করবো এরপরে যদি আমরা আমাদের কম্পিউটারে করতে চাই তাহলে আপলোড ফ্রম কম্পিউটার থেকে ছবি টি অ্যাড করে নিব অথবা গুগল থেকে অথবা অন্য কোন জায়গা থেকে ছবি এড করতে চাই তাহলে বাই ইউ আর এল (by url) ক্লিক করে ছবির লিংকটি পেস্ট করে দিব। এভাবে ছবি এড করে যদি ছোট-বড় সাইজ করতে চাই তাহলে ছবির নিচে ইমেজ সাইজের ওখানে ক্লিক করে সাইজ করে নিব। তবে ভালো হয় বেশি প্রয়োজন না হলে অরজিনাল সাইজটা রেখে দেওয়া ।

ছবিঃ পিকচার এ্যড করার নিয়ম

ছবিঃ পিকচার ‍সাইজ করার নিয়ম

সূচিপত্র তৈরী করা

বাংলা ভিতরে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে সেই প্যারাগ্রাফ গুলোকে বিভিন্ন হেডিং সেকশনে ভাগ করে বর্ণনা করা হয়।এতে করে আর্টিকেলটি সহজে মানুষের কাছে বোধগম্য হয় এবং পাঠকের কাছে আর্টিকেলের যে অংশটুকু প্রয়জন মনে হয় এই অংশে ক্লিক করলেই যাতে সহজে চলে আসে এবং পাঠক যাতে পড়তে পারে এজন্যই সূচিপত্র তৈরি করা হয়, এতে ওই আর্টিকেলের পুরো অংশে সার্চ না করে প্রয়োজনীয় অংশে ক্লিক করে সহজেই খুজে পাওয়া যায়। সূচিপত্র তৈরি করার জন্য প্রথমে  আমাদের পুরো আর্টিকেলটা লিখে ফেলতে হবে। এরপর আর্টিকেলের প্যারাগ্রাফ হেডিং গুলো দিয়ে  একটি সূচিপত্র তৈরি করে নিব। এভাবে সূচিপত্র তৈরি হয়ে গেলে সূচি পত্রের প্রত্যেকটি হেডিং গুলোকে আলাদা আলাদা করে সিলেক্ট করে পোস্টের লিংকটা কপি করতে হবে এবং লিংকের শেষে #1 #2 এভাবে ইংরেজীতে নাম্বারিং করে নিতে হবে। এরপর আমরা আমাদের পোস্টের এইচটিএমএল ভিউ এ প্রবেশ করব এখন সূচিপত্রের হেডিং নম্বর এর সাথে মিল রেখে প্রত্যেকটা প্যারাগ্রাফের হেডিং গুলো h2 tag এ   আইডি  

ছবিঃ সূচিপত্র তৈরির কম্পোজ ভিউ
ছবিঃ সূচিপত্র তৈরির HTML ভিউ
নাম্বার ওয়ান id="1" দ্বিতীয়টার জন্য আইডি নাম্বার টু id="2" এভাবে বসিয়ে আপডেট করে নিয়ে ‍সুচি পত্র তৈরী করতে হবে। সূচিপত্রের কালার করার জন্য পুরো সূচিপত্র কে একটি ডিভ <div> ট্যাগে এ  নিয়ে এরমধ্যে class="alert info" লিখে আপডেট করলেই  হয়ে যাবে সূচিপত্র।

বাটন তৈরি

বাংলা আর্টিকেল লেখার সময় প্রধান শিরোনাম কে অলাদা করে বোঝানোর জন্য বাটন তৈরির প্রয়োজন হয়। যা আর্টিকেলকে অন্যরকম একটা লুক দেয়। বাটন তৈরির জন্য প্রথমে আমরা যে বাক্যটির জন্য বাটন তৈরি করব এইচটিএমএল মুডে গিয়ে সেই অংশটুকুর সামনে <button class="btn-block"> এই কোডটি লিখে শব্দটি ও বাক্যটির শেষে </button> লিখে আপডেট করে দিব। 

ছবিঃ বাটন তৈরীর কোড

আর বাটন কে বিভিন্ন কালার দিতে চাইলে শুধুমাত্র "btn-block" এই কোডের মাঝখানে  নিম্নলিখিত যেকোনো একটি  কালার কোড দিলে কালার চেঞ্জ হয়ে যাবে ।
btn-oit-r = full width button (red color and hover socket color)
btn-oit-g = full width button (green color and hover socket color)
btn-oit-b = full width button (blue color and hover socket color)
btn-oit-o = full width button (orange color and hover socket color)
btn-oit-p = full width button (purple color and hover socket color)
btn-oit-y = full width button (yellow color [color: heading font] and hover [color: nagigation font color] socket color)

প্যারাগ্রাফ হাইলাইট করা

একটি ভালো মানের বাংলা আর্টিকেলে অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে কথাগুলোকে একটু হাইলাইট করে দেখানোর প্রয়োজন হয়। এই হাইলাইট করে লেখাগুলো দেখাতে হলে, প্রথমে আমরা লেখাটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এইচটিএমএল ভিতরে চলে যাবে। সেখান থেকে একটি আর্টিকেলের যে অংশটুকুকে হাইলাইট করতে চাই তার সামনে যে ডিভ (div) ট্যাগ থাকবে এখানে স্পেস দিয়ে class="ph-oit-g" লিখে সেভ বাটনে চাপ দিলে আর্টিকেলের ওই অংশটুকু নীল কালার দেখাবে ph-oit-g এই অংশের g এর পরিবর্তে r, y লিখে কালার চেঞ্জ করা যায়।
ছবিঃ প্যারাগ্রাফ হাইলাইটার html  ভিউ।

আরো পড়ুন সেকশন তৈরি করা

একটি আর্টিকেল লিখে আর্টিকেল বা প্যারাগ্রাফের সাথে সম্পৃক্ত আরেো অন্য কোন পোস্ট, পাঠক যদি পড়তে চায় তাহলে আরো পড়ুন একটি সেকশন তৈরি করে লিঙ্ক করে দিতে হয়। আর্টিকেলের এই অংশটুকু তৈরি করার জন্য আরো পড়ুন লিখে ফোকাস কি ওয়ার্ড ওয়ার্ডের সাথে সম্পৃক্ত এমন পোস্টের লিংক আপ করে দেওয়া হয়। এটাকে ডিজাইন করার জন্য আমরা এইচটিএমএল এডিট এ আগে থেকে আরো পড়ুন সেকশন টি সিলেক্ট করে কপি করে ctr+f ctr+v চেপে সার্চ করে div tag এর মধ্যে class="alert" কোডটি লিখে দিলে আর্টিকেলে ঐ পোস্টের অংশটুকু কালার হয়ে থাকে। 

ডাউনলোড বাটন তৈরি করা

অনেক সময় আর্টিকেল লিখে একটি ডাউনলোড অপশন অ্যাড করার প্রয়োজন হয়। একটা আর্টিকেলের মধ্যে ডাউনলোড বাটনটা যুক্ত করার জন্য যে অংশে বাটনটা যুক্ত করতে চাই সেই অংশে একটি টাইটেল দিয়ে লিখে নেব যেমনঃ ডাউনলোড করতে ক্লিক করুন ইত্যাদি। এবার সেই অংশে ডাউনলোড লিংকটি অ্যাড করে আপডেট করে নিব। এরপর এইচটিএমএল মুডে গিয়ে লেখাটির পূর্বে লিখতে হবে <button class="btn btn-block btn-raised btn-secondary"> এবং লেখাটির পরে বাটনটি ক্লোজ করার জন্য </button> কোডটি লিখে আপডেট করতে হবে।

ছবিঃ ডাউনলোড বাটন তৈরী করতে লিংক এ্যড করার পদ্ধতি
বিঃদ্রঃ বাংলা আর্টিকেল লেখার এই নিয়মটি শুধুমাত্র আমার ব্যবহৃত এইধরনের ‍নির্দিষ্ট কিছু থিমের ক্ষেত্রে পরিপূর্নভাবে কাজ করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Please comment according to Smartclicker24 policies. All comments are subject to review.

comment url