কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য ও চেনার উপায়।
কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য ও চেনার উপায় জানতে হলে আমাদের এই
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে। কালোজিরা বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি ভেষজ
উদ্ভিদ। যাহার বৈজ্ঞানিক নাম Nigela sativa. এই গাছের ফুল থেকেই মৌমাছিরা
কালোজিরা ফুলের মধু (Black Seed Honey) তৈরী করে। স্বাদ, গন্ধ ও ঔষধি গুণে অনন্য
এই কালোজিরা ফুলের মধু বৈশিষ্টে, অন্যান্য মধুর তুলনায় কিছুটা আলাদা প্রকৃতির
হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে কালোজিরা ফুলের মধু সব থেকে বেশি চাষ হয়ে থাকে।
এটি সাধারণত অন্য সব মধুর চেয়ে কিছুটা গাঢ়ো রঙের, স্বাদে সামান্য ঝাঁঝালো হয়ে
থাকে। কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য, উপকারীতা ও ব্যবহার সহ চেনার উপায়
সম্পর্কে বিস্তারিত জানুন-
পেজ সূচিপত্রঃ কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য ও চেনার উপায়।
কালোজিরা ফুলের মধু কিভাবে তৈরি হয়
বাংলাদেশে একসময় প্রাকৃতিক উপায়ে কালোজিরা মধু তৈরী হতো। কালোজিরা উদ্ভিদের
নীলাভ সাদা বর্ণের ফুলে মৌমাছি মধু আহরণ করে মৈাচাকে জমা করে কালোজিরা
ফুলের মধু তৈরি হলেও বর্তমানে ব্যাপক আকারে এর কৃত্বিম চাষাবাদ শুরু হয়েছে।
সাধারনতঃ কালোজিরা চাষাবাদের জমির পাশে কৃত্বিমভাবে মেীমাছি পালনের মাধ্যমে
কালোজিরা ফুলের মধু উৎপাদন করা হয়।
কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য
- কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য ও চেনার উপায় হলো এই মধুর স্বাদ হালকা তীক্ত-মিষ্টি এবং হালকা ঝাঁঝালো ভেষজ গন্ধ থাকে এই বিশেষ স্বাদই এটিকে অন্যান্য ফুলের মধু থেকে আলাদা করে।
- এই মধু হালকা বাদামি রংয়ের হয় এবং বেশ ঘন প্রকৃতির।
- কালোজিরার মতোই এর মধুতেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিকেল দূর করে এবং কোষের ক্ষয় রোধ করে। এছাড়াও এন্টিব্যাকটেরিয়াল এন্টিফাংগাল এর মতো বিশেষ উপাদান রয়েছে।
- এই মধু দ্রুত শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে।
কালোজিরা ফুলের মধু চেনার উপায়
- গাঢ় রং ও ঘনত্ব থাকবে ।
- ভেষজ ধরনের হালকা ভেসজ ধরনের হালকা ঝাঁঝালো গন্ধ থাকবে ।
- সহজে পানির সাথে মিশে যাবে না ।
- দীর্ঘদিন রাখলে জমাট বাঁধতে পারে ।
- পানিতে দিলে ধীরে ধীরে মিশে।
উপকারিতা
এই মধু নিয়মিত সেবনে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাশি ও গলা ব্যথা উপশম করে
হজম শক্তি উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়াও এই
মধু পরিমিত সেবনে ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকর। কালোজিরা ফুলের মধু নিয়মিত
সেবনে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র সুস্থ থাকে।
এ ছাড়াও এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই
কালোজিরা ফুলের মধু বর্তমানে প্রাকৃতিক চিকিৎসায় মানুষের কাছে বিশেষ জনপ্রিয়
হয়ে উঠেছে।
দেশের যে সমস্ত এলাকায় কালোজিরা ফুলের মধু চাষ হয়
বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ এই অঞ্চলগুলোতে
কালোজিরা ফুলের মধু চাষ বেশি হয়। মৌচাষিরা মৌসুমে কালোজিরা ফুল থেকে মধু
সংগ্রহ করে গ্রামীণ বাজার ও দোকানগুলোতে সরবরাহ করেন। এছাড়াও সরাসরি খামার
থেকেও কিনতে পাওয়া যায়। খুলনা ও সুন্দরবন এলাকায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক কালোজিরা ফুলের মধু পাওয়া
যায়।
প্রাকৃতিকভাবে উৎপাদিত কালোজিরা ফুলের মধু খুব বেশি কমন না হলেও কিছু কিছু
মৌচাষী এই সমস্থ এলাকা থেকে ইহা সংগ্রহ করে থাকেন। আপনারা সরাসরি গ্রাম থেকে না পেলেও সহজেই অনলাইন ফেসবুক পেজ, লোকাল ব্যান্ড
থেকে নিতে পারেন তবে এখানে বিশুদ্ধতা যাচাই করা খুবই কঠিন।
কালোজিরা ফুলের মধু কিভাবে খাবেন
সকালে খালি পেটে গরম পানি লেবু বা আদার সাথে এক থেকে দুই চা চামচ কালোজিরা
ফুলের মধু মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়। গরম পানি মধু ও লেবুর রস
একসাথে মিশে খেলে ওজন কমানো ও ত্বক ভালো রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন
করে। রাতে ঘুমানোর আগে কুসুম গরম দুধের সাথেে এক চা চামচ মধু মিশিয়ে খেলে শরীরের
শক্তি বাড়ে ও ভালো ঘুম হয়।
সতর্কতা
কালোজিরা ফুলের মধু অতিরিক্ত খাওয়া উচিত হবে না। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে
অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। শিশুদের ক্ষেত্রে পরিমাণমতো খেতে
দিতে হবে। অতিরিক্ত গরম পানির সাথে কখনো কালোজিরার মধু মেশাবেন না এতে মধুর
পুষ্টিগুণ নষ্ট হয়। এক বছরের নিচে শিশুদের মধু খাওয়ানো যাবে না।
কালোজিরা ফুলের মধু শুধু একটি খাবার নয় এটি একটি প্রাকৃতিক ঔষধ । এর নিয়মিত
ও সঠিক ব্যবহার আপনার শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তাই
দৈনন্দিন জীবনের খদ্য তালিকায় এ মধু অন্তর্ভুক্ত করা একটি ভালো সিদ্ধান্ত হতে
পারে।
মতামতঃ কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য ও চেনার উপায়
এই আর্টিকেলে কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য ও চেনার উপায় সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে, যাতে করে আপনারা খুব সহজেই কালোজিরা ফুলের মধু চিনতে পারেন।
তবে মনে রাখবেন বাজারে হুবুহু মধুর মত দেখতে বিভিন্ন নকল মধু রয়েছে এগুলো কিনেলে
আপনি প্রতারিত হবেন। মাথায় রাখতে হবে মধুর অনেক উপকারিতা থাকলেও নকল মধু খেলে
আপনার শরীরের বিভিন্ন ধরনের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।


Please comment according to Smartclicker24 policies. All comments are subject to review.
comment url