কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে টাকা আয় করার ১০টি উপায়।
বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) শুধু
প্রযুক্তির একটি অংশ নয়, বরং এটি আয়ের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। আগে
যেখানে অনলাইনে টাকা আয় করতে শুধু বিশেষ দক্ষতা লাগতো, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা
দিয়ে যে কেউ সহজেই আয় শুরু করতে পারে। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি ক্ষেত্রে
যেমন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, শিল্প এবং বিনোদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত
হচ্ছে। এর পাশাপাশি ফিল্যান্সিং, কনটেন্ট তৈরি, ডিজাইন, মার্কেটিং এর মতো ঘরে বসে
আয় করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অসাধারন বিপ্লব ঘটিয়েছে।
আর এই বিপ্লবের কারনেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে ঘরে বসে টাকা আয় করার
উপায়ও আবিস্কার করে ফেলেছে। এই আর্টিকেলে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে
টাকা আয় করার ১০টি কার্যকর ও সহজ উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা
করবো।
এক নজরে পেইজ সূচিপত্র
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ফ্রিল্যান্সিংকরে আয়
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ব্লগিং ও কনটেন্ট লিখে আয়
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি ও বিক্রি করে আয়
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করে আয়
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে Affiliate Marketing
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে Chatbot তৈরি করে বিক্রি করা
- সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে আয়
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অনলাইন কোর্স তৈরি করে বিক্রি
- কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অ্যাপ তৈরি
- Data Annotation ও AI Training Job
- লেখকের নিজস্ব মতামত
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ফ্রিল্যান্সিং করে আয়
বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কাজ করা অনেক সহজ
হয়ে গেছে। Fiverr, Upwork এর মতো প্ল্যাটফর্মে AI ব্যবহার করে দ্রুত কাজ শেষ
করা যায়। উদাহরণস্বরূপ, কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন বা ডাটা এন্ট্রির মতো
কাজ AI দিয়ে অনেক দ্রুত করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কাজের গতি
বাড়াতে সাহায্য করে, ফলে আপনি একই সময়ে বেশি প্রজেক্ট নিতে পারবেন। এতে আপনার
আয়ও বাড়বে। অনেক নতুন ফ্রিল্যান্সার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব
দ্রুত সফলতা পাচ্ছে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের শেখার সময় কমিয়ে
দেয়।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ক্লায়েন্টের সাথে যোগাযোগ, ইমেইল লেখা,
রিপোর্ট তৈরি করা সব কিছু সহজ হয়ে যায়। ফলে কাজের মান ঠিক রেখে কম সময়ে বেশি
আয় করা সম্ভব। একজন ফ্রিল্যান্সার প্রতি মাসে নতুনরাঃ ৫০০/- থেকে ৬,০০০/- টাকা
প্রাত মাসে মাঝামাঝিঃ ৩৬,০০০/- থেকে ১২০,০০০/- টাকা প্রতি মাসে এবং একজন
এক্সপার্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে প্রতি মাসে ২,৫০,০০০ টাকা বা তার
চেয়ে বেশি আয় করে থাকেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ব্লগিং ও কনটেন্ট লিখে আয়
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্লগিং জগতে একটি বড় পরিবর্তন এনেছে। Google
Gemini, Chat GPT এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সহজেই আর্টিকেল, ব্লগ
পোস্ট, এমনকি SEO কনটেন্ট তৈরি করা খুব সহজ এবং এতে খুব কম সময় লাগে ।
এছাড়ও নিয়মিত কনটেন্ট প্রকাশ করা সম্ভব হয়। ব্লগিং করে আয় করার জন্য Google
AdSense, Affiliate Marketing এমনকি Sponsorship ব্যবহার করা যায়। কৃত্রিম
বুদ্ধিমত্তা আপনাকে দ্রুত আইডিয়া, আউটলাইন এবং সম্পূর্ণ আর্টিকেল তৈরি করতে
সাহায্য করবে।
তবে মনে রাখতে হবে, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা পুরোপুরি ব্যবহার না করে
সেটাকে নিজের মতো করে এডিট করতে হবে। এতে কনটেন্ট আরও ইউনিক এবং মানসম্মত হবে।
সব সময় মনে রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু কপি-পেস্ট করবেন বরং নিজের
ক্রিয়েটিভিটি যোগ করবেন, ক্লায়েন্টের চাহিদা বুঝে কাজ করবেন। তবে ইংরেজি স্কিল
একটু ভালো হলে আয় বেশি হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি ও বিক্রি করে আয়
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে ছবি তৈরি করে অনলাইনে বিক্রি করা
একটি জনপ্রিয় উপায়।MidJourney বা DALL·E এর মতো টুল ব্যবহার করে ইউনিক
ডিজাইন তৈরি করা সম্ভব। এই ডিজাইনগুলো আপনি টি-শার্ট, পোস্টার, বা ডিজিটাল
প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারবেন। Etsy বা Redbubble এমন কি
Shutterstock (স্টক ইমেজ) বা নিজের ওয়েবসাইট এর মতো প্ল্যাটফর্মে খুব সহজে
এগুলো বিক্রি করা যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অল্প সময়ে অনেক ডিজাইন তৈরি করা যায়, ফলে আপনার
আয়ের সম্ভাবনা বাড়ে। সৃজনশীলতা থাকলে এই ক্ষেত্রটি খুব লাভজনক হতে পারে।
এখেত্রে কিছু সহজ প্রম্ট আইডিয়া যেমনঃ
১. A confident businessman thinking pose, clean background, copy space,
modern corporate style, high resolution ২. A beautiful sunset over river
with birds flying, cinematic lighting, ultra realistic
এ রকম কিছু লিখে দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে কিছু ছবি বানিয়ে দিবে।কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করে আয়
YouTube থেকে আয় করার জন্য এখন আর ক্যামেরার সামনে আসা বাধ্যতামূলক নয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে স্ক্রিপ্ট লেখা, ভয়েস তৈরি এবং ভিডিও এডিট
করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে আপনি খুব দ্রুত ভিডিও তৈরি করতে
পারবেন। এতে একদিকে যেমন সময় কম লাগে সেই সাথে অল্প সময়ে অনেক বেশি কনটেন্ট
তৈরি করা সম্ভব হয়। এই পদ্ধতিকে YouTube Automation বলা হয়। আর এইভাবে
তৈরীকৃত চ্যানেল মনিটাইজ হলে AdSense, Sponsorship এবং Affiliate Marketing
থেকে আয় করা যায়। এটি একটি দীর্ঘমেয়াদী আয়ের উৎস।
এই ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে ভিডিও তৈরী করার জন্য বর্তমানে
Pictory, InVideo, whisk ai, Grok ai, Runway এর মতো কিছু জনপ্রিয় টুলের
ব্যাবহার শিখে সহজে আয় করা যায়।
Affiliate Marketing-এ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আয়
Affiliate Marketing হলো অন্যের পণ্য প্রমোট করে কমিশন আয় করা। কৃত্রিম
বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব সহজেই প্রোডাক্ট রিভিউ, ব্লগ পোস্ট এবং মার্কেটিং
কনটেন্ট তৈরি করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে সঠিক কীওয়ার্ড খুঁজে দিতে
সাহায্য করবে এবং SEO অপ্টিমাইজেশন সহজ করে আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আনতে
সহায়ক ভুমিকা পালন করবে। সহজ ভাবে বললে কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে
ব্যবসায়ীরা গ্রাহকের চাহিদা বিশ্লেষণ করে সহজেই তাদের পণ্য ও সেবা উন্নত করতে
পারছেন ফলে ব্যবসা আরও লাভজনক হচ্ছে।
এইভাবে কন্টেন্ট ক্রিয়েটরেরাও একবার কনটেন্ট তৈরি করে সেটি সোস্যাল মিডিয়ায়
আপলোড করে জনগনের কাছে পৌছে দিয়ে দীর্ঘদিন ধরে আয় করতে পারে। তাই এটি একটি
প্যাসিভ ইনকাম সোর্স হিসেবে খুবই বর্তমানে জনপ্রিয়। বর্তমানে Jasper,
Notion, Copy.ai, এগুলোতে কন্টেন্ট লিখে লিংক শেয়ার করে আপনি টাকা আয়
করতে পারবেন
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে Chatbot তৈরি করে আয়
বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কাস্টমার সার্ভিসের জন্য কৃত্রিম
বুদ্ধিমত্তা ব্যাবহার করে Chatbot ব্যবহার করছে। আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা
দিয়ে এই রকম AI Chatbot তৈরি করে তাদের কাছে বিক্রি করতে পারবেন যাদের প্রয়োজন
আছে । কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার তৈরি করা এই Chatbot
কাস্টমারের প্রশ্নের উত্তর দিতে পারে, অর্ডার নিতে পারে এবং সার্ভিস প্রদান
করতে পারে। এতে ব্যবসার সময় এবং খরচ কমে যায়। অনেক সহজে আপনি কৃত্রিম
বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনি প্রোগ্রামিং না জেনেও Chatbot তৈরি করে বিক্রি
করতে পারবেন। এটি একটি লাভজনক ব্যবসায়িক আইডিয়া।
২৪/৭ কাস্টমার সাপোর্ট অর্ডার নেওয়া, FAQ উত্তর দেওয়া এবং লিড জেনারেশন করে
আপনি এই প্ল্যাটফর্মগুলোতে সহজেই Fiverr, Upwork Freelancer ছাড়াও আপনি
সরাসরি লোকাল ব্যবসার (Facebook page, E-commerce, Coaching center
ব্যবসার জন্য অর্ডার কনফার্মেশন, ডেলিভারি আপডেট, কাস্টমার সাপোর্ট) জন্য
উপযোগী করে তৈরী করে বিক্রি করতে পারেন।
সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে আয়
সোস্যল মিডিয়ায় যেমন ফেসবুক ইউটিউব টিকটক এর মতো মাধ্যম গুলোতে কৃত্রিম
বুদ্ধিমত্তা ব্যবহার করে টাকা আয় এখন একটি বড় পেশা। কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্যবহার করে পোস্ট তৈরি করা , ক্যাপশন লেখা এবং পোস্ট শিডিউল করার পাশপাশি
ট্রেন্ডিং হ্যাশট্যাগ, পোস্ট আইডিয়া এবং অডিয়েন্স এনালাইসিস করতে কৃত্রিম
বুদ্ধিমত্তা খুব সহজ ভাবে সাহায্য করে আসছে।
এটি ফ্রিল্যান্সিংয়ের জন্যও একটি ভালো সুযোগ কেননা একাধিক ক্লায়েন্টের কাজ
একসাথে করতে পারা যায়, এর ফলে এতে আয় বাড়ে এবং এতে ক্লায়েন্টের পেজ দ্রুত
গ্রো করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অনলাইন কোর্স তৈরি করে বিক্রি
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে কোন বিষয় সম্পর্কে শেখানোর জন্য অনলাইন কোর্স
তৈরি করা এখন খুব লাভজনক। আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে কোর্স
কনটেন্ট, স্লাইড এবং ভিডিও তৈরি করতে পারবেন। এটি প্যাসিভ ইনকামের একটি চমৎকার
মাধ্যম। বিশেষ করে আপনি যদি নতুনদের জন্য সহজ গাইড তৈরি করেন, তাহলে খুব দ্রুত
জনপ্রিয় হতে পারবেন।
Udemy (একটি বিশ্বব্যাপী জনপ্রিয় e-learning প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার
কোর্স আছে) বা নিজের ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে তৈরীকৃত
কোর্স বিক্রি করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অনলাইন কোর্স একবার তৈরি করে
উপযুক্ত প্লাটফর্মে প্রকাশ করে র্দীর্ঘদিন যাবৎ আয় করা সম্ভব হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অ্যাপ তৈরি
বর্তমান এই আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন অ্যাপ তৈরি করা যায়, যেমন—কনটেন্ট জেনারেটর, ইমেজ এডিটর
বা ডাটা অ্যানালাইসিস টুল এরকম আরো অনেক। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরী এ
ধরনের অ্যাপ ব্যবসা প্রতিষ্ঠান বা সাধারণ ব্যবহারকারীদের জন্য খুব উপকারী। আপনি
এগুলো বিক্রি করতে পারবেন বা সাবস্ক্রিপশন মডেলে আয় করতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে পরিপূর্ণ কোডিং জ্ঞান ছাড়াই এমনকি
No-code প্ল্যাটফর্ম ব্যবহার করেও এই সমস্থ AI অ্যাপ তৈরি করা সম্ভব। এটি
নতুনদের জন্যও একটি ভালো সুযোগ।
Data Annotation ও AI Training Job
Data Annotation হলো এমন একটি কাজ যেখানে আপনি ডেটা (ছবি, টেক্সট, ভিডিও, অডিও)
কে লেবেল বা ট্যাগ করা , যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সেগুলো বুঝতে শেখে।
যেমনঃ উদাহরণ হিসাবে বলা যায় একটি ছবিতে মানুষ, গাড়ি, গাছ চিহ্নিত করা টেক্সটে
positive / negative sentiment চিহ্নিত করা, অডিওতে শব্দ আলাদা করা সহজ
ভাষায় আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে শিখতে সাহায্য করবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ট্রেন করার জন্য ডাটা লেবেলিং বা Data Annotation
দরকার হয়। এই কাজগুলো অনলাইনে সহজেই পাওয়া যায়। এখানে ছবি, ভিডিও বা টেক্সট
লেবেল করতে হয়। এটি খুব সহজ কাজ এবং একেবারে নতুনদের জন্য খুবই উপযুক্ত। অনেক
কোম্পানি এই কাজের জন্য ভালো পারিশ্রমিক দেয়। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা
বা AI বাড়ার সাথে সাথে এই কাজের চাহিদাও বাড়বে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে টাকা আয় করার জন্য Data Annotation ও AI
Training Job নতুনদের জন্য খুব ভালো একটি entry-level অনলাইন job। এখানে আপনি
খুব সহজে শুরু করতে পারবেন এবং ধীরে ধীরে স্কিল বাড়িয়ে ভালো আয় করতে পারবেন।
লেখকের নিজস্ব মতামত
কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে আয়ের নতুন দরজা খুলে দিয়েছে। কৃত্রিম
বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার যে কারো যে কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ব্যবসা সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাবহার
বেড়েই চলেছে। তাই এখনই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI শেখা এবং কাজে লাগানো।
ছোট থেকে শুরু করে, নিয়মিত শিখে ধীরে ধীরে বড় আয়ের উৎস তৈরি করতে পারলে
কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন দেশ ও জাতীর জন্য আশীর্বাদ হয়ে আবির্ভূত হবে।
তবে মনে রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহারে ব্যক্তিগত
তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়, যা অনেক সময় অপব্যবহারের শিকার হওয়ার সম্ভাবনা
থাকে। অতিরিক্ত অবৈধ টাকা আয়ের আশায় হ্যাকাররা AI ব্যবহার করে সাইবার আক্রমণ
চালাতে পারে, যা ব্যক্তিগত ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
তাই কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
আরো পড়ুনঃ AI দিয়ে ছবি তৈরি করে আয় আয় করে কিভাবে।



Please comment according to Smartclicker24 policies. All comments are subject to review.
comment url