ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা – কীভাবে বদলে দিচ্ছে আমাদের জীবন?

ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। ইন্টারনেটের সহজলভ্যতা এবং আধুনিক ডিজিটাল ডিভাইসের ব্যবহার আমাদের জীবনকে যেমন গতিশীল করেছে, তেমনি এর কিছু অন্ধকার দিকও উন্মোচিত হয়েছে।
ছবি
তবে প্রযুক্তির অতিরিক্ত এবং অসচেতন ব্যবহার তরুণ প্রজন্মের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজকের এই বিস্তারিত আর্টিকেলে আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার উপায়গুলো নিয়ে আলোচনা করব।

পেইজ সূচিপত্রঃ ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা – কীভাবে বদলে দিচ্ছে আমাদের জীবন?

ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা, সহজ সংজ্ঞা ও ধারণা

ডিজিটাল প্রযুক্তি হলো এমন এক আধুনিক ও বৈজ্ঞানিক ব্যবস্থা যা মূলত কম্পিউটার, ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডেটার আদান প্রদানের ওপর ভিত্তি করে কাজ করে। অতি সহজ ভাষায় বলতে গেলে, আমরা তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং যোগাযোগের জন্য যে সমস্ত আধুনিক ডিভাইস ও অনলাইন মাধ্যম ব্যবহার করি, তাই ডিজিটাল প্রযুক্তি। এনালগ সিস্টেমের পরিবর্তে বাইনারি কোড (০ এবং ১) ব্যবহার করে অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুল তথ্য আদান প্রদান করাই এর মূল বৈশিষ্ট্য। বর্তমান বিশ্বে স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) পর্যন্ত সবকিছুই এই প্রযুক্তির অন্তর্ভুক্ত। মানুষের জীবনযাত্রাকে সহজ, দ্রুত এবং বৈশ্বিক মানে উন্নীত করতে এই প্রযুক্তি এক বৈপ্লবিক ভূমিকা পালন করছে।

তবে মুদ্রার যেমন এপিঠ ওপিঠ থাকে, ঠিক তেমনি বিজ্ঞানের এই অনন্য উদ্ভাবনেরও দুটি বিপরীত দিক বা প্রভাব রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা দুটোই অত্যন্ত স্পষ্ট এবং এটি মানুষের ব্যবহারের ওপর সম্পূর্ণ নির্ভর করে। একদিকে এটি যেমন আমাদের যোগাযোগকে করেছে তাৎক্ষণিক এবং জ্ঞান অর্জনকে করেছে উন্মুক্ত, অন্যদিকে এটি তৈরি করেছে সাইবার অপরাধ ও আসক্তির মতো জটিল সমস্যা। তাই ডিজিটাল প্রযুক্তিকে কেবল একটি আশীর্বাদ হিসেবে দেখলে চলবে না, বরং এর পেছনে লুকিয়ে থাকা চ্যালেঞ্জগুলোকেও সমানভাবে বুঝতে হবে। সহজ কথায়, এই প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় পুরো পৃথিবীকে এনে দিয়েছে, কিন্তু এর অসচেতন ব্যবহার আমাদেরকে বাস্তব সমাজ থেকে দূরে ঠেলে দিচ্ছে।

বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব

বর্তমানে একবিংশ শতাব্দীতে ডিজিটাল প্রযুক্তি ছাড়া একটি দিনও কল্পনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের শেষ মেসেজটি পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কোন না কোন ভাবে প্রযুক্তির সাথে যুক্ত। এটি বিশ্বায়ন প্রক্রিয়াকে এতটাই ত্বরান্বিত করেছে যে আজ পুরো পৃথিবী একটি ছোট বৈশ্বিক গ্রামে বা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। যে কোন দেশের অর্থনীতি রাজনীতি এবং সংস্কৃতির মূল চালিকাশক্তি এখন নিয়ন্ত্রিত হচ্ছে এই আধুনিক প্রযুক্তি মাধ্যমে। এটি মানুষের কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং যেকোনো জটিল কাজকে মাত্র কয়েক সেকেন্ডে সম্পন্ন করার সুযোগ তৈরি করেছে।

ডিজিটাল প্রযুক্তির অনুপস্থিতি মানে বর্তমান যুগে যেকোনো জাতির বা দেশের প্রগতি পুরোপুরি থমকে যাওয়া। এটি শুধু মানুষের ব্যক্তিগত জীবনকে উন্নত করেনি, বরং রাষ্ট্রীয় পর্যায়ে সুশাসন ও সেবার মান নিশ্চিত করতে ডিজিটাল গভর্ন্যান্সের সূচনা করেছে। ব্যাংকিং খাতের আধুনিকায়ন থেকে শুরু করে জরুরি সেবা প্রাপ্তি, সবকিছুই এখন মানুষের হাতের নাগালে চলে এসেছে। প্রযুক্তি আমাদের সময়কে বাঁচিয়ে দিচ্ছে এবং মানুষের মেধা ও শ্রমকে আরও সৃজনশীল কাজে লাগানোর পথ তৈরি করছে। তাই বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে এবং নিজেদের এগিয়ে নিতে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার

আমাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি পারি বারিক ও তাদের সাথে ব্যবহারের গভীরভাবে মিশে আছে। বাসা বাড়ির স্মার্ট রেফ্রিজারেটর ওপেন টেলিভিশন থেকে শুরু করে আমাদের পকেটে থাকা স্মার্টফোনটি এর সবচেয়ে বড় উদাহরণ। বিদ্যুৎ গ্যাস বা পানির বিল পরিশোধ করার জন্য এখন আর আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে হয় না। মোবাইল ব্যাংকিং বা অনলাইন অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে সব ধরনের বিল দেওয়া সম্ভব হচ্ছে এ ছাড়া রাইটিং শেয়ারিং অ্যাপস ডেলিভারির মাধ্যমে খাবার অর্ডার করা এখন আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে
প্রতিদিনের বিনোদনের ক্ষেত্রে এই প্রযুক্তি এক আমল পরিবর্তন নিয়ে এসেছে যা আমাদের অবসর সময় কাটানোর মাধ্যম গুলোকে বদলে দিয়েছে সিনেমা হল বা ক্যাসেট প্লেয়ার এর যুগে পেরিয়ে আমরা এখন ওটিপি প্ল্যাটফর্ম ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় খুঁজে নিচ্ছি। পরিবার বা বন্ধুদের সাথে দূর দূরান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হওয়া যাচ্ছে, যা সামাজিক দূরত্বকে ঘুচিয়ে দিয়েছে। নিচে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রধান কিছু ডিজিটাল সেবার তালিকা দেওয়া হল:
  • মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস: বিকাশ রকেট নগদের মাধ্যমে দ্রুত টাকা লেনদেন করা সম্ভব হচ্ছে।
  • অনলাইন শপিং:ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা।
  • স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স: ইন্টারনেট ও রিমোটের সাহায্যে ঘরের লাইট, ফ্যান ও এসি নিয়ন্ত্রণ।
  • বিনোদন ও সোশ্যাল মিডিয়া: ফেসবুক, ইনস্টাগ্রাম এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে সময় কাটানো।
  • জিপিএস নেভিগেশন: গুগল ম্যাপের সাহায্যে অপরিচিত যেকোনো রাস্তার অবস্থান ও দূরত্ব সহজে খুঁজে পাওয়া।

শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সুবিধা

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করতে ডিজিটাল প্রযুক্তির যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। শিক্ষার্থীরা এখন ইন্টারনেটের কল্যানে বিশ্বের যেকোন প্রান্তের সেরা শিক্ষকদের ক্লাস করার সুযোগ পাচ্ছে। করোনা কালীন সময়ে আমরা দেখেছি কিভাবে জুম বা google meet এর মাধ্যমে অনলাইন ক্লাস শিক্ষা কার্যক্রম কে সচল রেখেছিল। ই-বুক ও ডিজিটাল লাইব্রেরির কল্যাণে  হাজার হাজার বই এখন একটি ছোট মেমোরি কার্ডে বা ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। এছাড়া এনিমেশনের গ্রাফিক্সের সাহায্যে কঠিন জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে অত্যন্ত সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
ছবি
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কারণে দূরশিক্ষণ বা ডিস্ট্যান্স লার্নিং এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, যা কর্মজীবী মানুষদের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। কোর্সেরা, ইউডেমি বা ১০ মিনিট স্কুলের মতো প্ল্যাটফর্ম থেকে যে কেউ যেকোনো বয়সে নতুন নতুন স্কিল বা দক্ষতা অর্জন করতে পারছে। পরীক্ষার ফলাফল প্রকাশ, অ্যাডমিশন ফরম পূরণ এবং উপবৃত্তির টাকা বিতরণ এখন সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হচ্ছে, যা প্রাতিষ্ঠানিক আমলাতান্ত্রিক জটিলতা কমিয়েছে। ফলে শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা পর্যালোচনায় এর ইতিবাচক দিকগুলোই সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। এটি গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখছে।

ব্যবসা ও কর্মক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক প্রভাব

ব্যবসায়িক পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া বাণিজ্য করার ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এবং একে অনেক বেশি লাভজনক করছে ই-কমার্স বা এফ কমার্সের কল্যাণে একজন ক্ষুদ্র উদ্যোক্তা কোন শোরুম ভাড়া না নিয়ে দেশজুড়ে বা বিশ্ব আপনি নিজের ব্যবসা পরিচালনা করতে পারছেন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন পেরোল ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং কাস্টমার সংরক্ষণের জন্য আধুনিক সফটওয়্যার ব্যবহার করছে এর ফলে মানুষের কাজের ভুল কমে গেছে এবং প্রাতিষ্ঠানিক উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল মার্কেটিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে খুব কম সময়ে সঠিক ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে।

কর্মক্ষেত্রে ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্কের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তা তরুণ প্রজন্মের জন্য এক বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ঘরে বসেই তরুণ-তরুণীরা বিশ্বের বড় বড় কোম্পানির কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। এছাড়া ব্যাংকিং খাতের অনলাইন লেনদেন ব্যবস্থা ব্যবসা-বাণিজ্যের গতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিচে ব্যবসার ক্ষেত্রে এনালগ ও ডিজিটাল পদ্ধতির একটি তুলনামূলক চিত্র টেবিলের মাধ্যমে দেখানো হলো:
বৈশিষ্ট্য/বিষয় সনাতন বা এনালগ ব্যবসা আধুনিক ডিজিটাল ব্যবসা (ই-কমার্স)
ভৌগোলিক সীমা নির্দিষ্ট একটি এলাকা বা বাজারের মধ্যে সীমাবদ্ধ। ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিশ্বব্যাপী উন্মুক্ত।
পরিচালনার খরচ দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও স্টাফ খরচ অনেক বেশি। কোনো শোরুমের প্রয়োজন নেই, পরিচালনার খরচ অত্যন্ত কম।
ক্রেতার যোগাযোগ কাস্টমারকে সশরীরে দোকানে আসতে হয় চ্যাটবট বা অনলাইনের মাধ্যমে ২৪/৭ যোগাযোগ সম্ভব।
মার্কেটিং মাধ্যম লিফলেট, ব্যানার বা মাইকিং (খরচ সাপেক্ষ ও সীমিত)। ফেসবুক, গুগল বা এসইও মার্কেটিং (নির্দিষ্ট ও সাশ্রয়ী)।
পেমেন্ট পদ্ধতি শুধুমাত্র ক্যাশ বা নগদ টাকায় লেনদেন। ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ও অনলাইন গেটওয়ে।


যোগাযোগ ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির অবদান

যোগাযোগের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনে যে পরিবর্তন এনেছে তাকে এক কথায় অলৌকিক বললেও ভুল হবে না। এক দশক আগেও যেখানে দূরদেশের চিঠির উত্তরের জন্য মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হতো, আর সেখানে সেকেন্ডের মধ্যে যোগাযোগ সম্ভব। ইমেল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা viber এর মতো অ্যাপস যোগাযোগের দূরত্ব কে শুন্যে নেমে এনেছে। বিশ্বের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে সরাসরি কথা বলার মত অনুভূতি পাচ্ছে ভিডিও কলের মাধ্যমে। এই তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা পারিবারিক বন্ধন রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যের গতিতে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো মানুষের মনের ভাব প্রকাশ এবং জনমত গঠনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে কোন ব্রেকিং নিউজ বা গুরুত্বপূর্ণ তথ্য এখন মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। স্যাটেলাইট প্রযুক্তি এবং জিপিএস ট্রাকিং এর মাধ্যমে বর্তমানে গণপরিবহন ও বিমান চলাচল ব্যবস্থা অনেক বেশি নিরাপদ সুশৃংখল হয়েছে মানুষ এখন ঘরে বসেই বা ট্রেনের টিকিট কিনবা বিমানের টিকিট বুকিং করতে পারছে যা যাতায়াতে করেছে ঝামেলা হীন।

স্বাস্থ্য সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও উপকারিতা

চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল প্রযুক্তির অন্তর্ভুক্তি মানুষের গড় আয়ু বৃদ্ধি জটিল রোগ নিরাময় অসামান্য অবদান রাখছে। আধুনিক রোগ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি যেমন এমআরআই(MRI) সিটি স্ক্যান এবং আল্ট্রাসনোগ্রাফি চিকিৎসকদের নিখুঁতভাবে সনাক্ত করতে সাহায্য করছে এছাড়াও টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন পাচ্ছেন। বিভিন্ন মোবাইল অ্যাপস মানুষের হার্ট রেট, রক্তচাপ ও দৈনন্দিন হাঁটার হিসাব রেখে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করছে।

হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং রোগীর মেডিকেল রেকর্ড এখন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে, যার ফলে ভুল চিকিৎসার সম্ভাবনা কমে গেছে। রোবোটিক সার্জারির মাধ্যমে এখন অত্যন্ত জটিল অপারেশনগুলো অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। অনলাইন ফার্মেসির কল্যাণে প্রেসক্রিপশন আপলোড করলেই প্রয়োজনীয় ওষুধ সরাসরি ঘরে পৌঁছে যাচ্ছে, যা জরুরি মুহূর্তে রোগীদের জন্য অনেক বড় স্বস্তি। চিকিৎসাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করলে দেখা যায় যে, এর সঠিক প্রয়োগ মানবজাতিকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করছে।

ডিজিটাল প্রযুক্তির কল্যাণে তথ্য প্রাপ্তিতে সময় ও খরচ সাশ্রয়

ডিজিটাল প্রযুক্তির অন্যতম একটি সুফল হলো তথ্যের অবাধ প্রবাহ এবং তা প্রাপ্তির অবিশ্বাস্য সহজলভ্যতা। পূর্বে যেকোনো গবেষণার কাজের জন্য মানুষকে লাইব্রেরির পর লাইব্রেরি ঘুরতে হতো এবং বই কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতো। বর্তমানে গুগলের একটি সার্চের মাধ্যমে যেকোনো বিষয়ের লক্ষ লক্ষ তথ্য, আর্টিকেল এবং ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে বা সামান্য খরচে পাওয়া যাচ্ছে। এই তথ্যের সহজলভ্যতা মানুষের জানার পরিধিকে বাড়িয়েছে এবং যেকোনো নতুন বিষয় শেখার প্রক্রিয়াকে অত্যন্ত সাশ্রয়ী করে তুলেছে।
প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও এই প্রযুক্তি কাগজের ব্যবহার কমিয়ে প্রচুর অর্থ ও সময় সাশ্রয় করছে। ই-নথি বা ক্লাউড স্টোরেজের ব্যবহারের ফলে ফাইল খোঁজার জন্য আর আলমারি ঘাঁটতে হয় না, কি-বোর্ডের একটি ক্লিকেই তা সামনে চলে আসে। যেকোনো সরকারি নোটিশ, নীতিমালার পরিবর্তন বা চাকরির খবর এখন অনলাইনেই তাৎক্ষণিক প্রকাশ করা হয়। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত খরচ ও দালালের হয়রানি কমেছে এবং সরকারি কাজের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। সুতরাং, সময় ও অর্থের অপচয় রোধ করে মানবসম্পদের উন্নয়নে তথ্য প্রযুক্তির এই অবদান সত্যিই অতুলনীয়।

ডিজিটাল প্রযুক্তির প্রধান অসুবিধাগুলো

প্রযুক্তির জোয়ারে আমাদের জীবন যতটা সহজ হয়েছে ঠিক ততটাই এর নেতিবাচক বা অন্ধকার দিকগুলো সমাজকে গ্রাস করছে। বর্তমান সময়ে সাইবার অপরাধ বা অনলাইন জালিয়াতি এই প্রযুক্তির সবচেয়ে বড় এবং মারাত্মক একটি অসুবিধা হিসেবে দেখা দিয়েছে। হ্যাকিং, অনলাইন ব্যাংকিং ফ্রড এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে ব্লাকমেইল করার ঘটনা দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে। এছাড়া ইন্টারনেটে ফেক নিউজ বা গুজব ছড়ানোর মাধ্যমে মুহূর্তের মধ্যে সামাজিক সহিংসতা ও দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।
ছবি
আরেকটি বড় অসুবিধা হলো মানুষের কর্মসংস্থানের ওপর আধুনিক প্রযুক্তির বিরূপ প্রভাব। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশনের কারণে অনেক সনাতন পেশা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়ছে। ইন্টারনেটে পর্নোগ্রাফি এবং অনৈতিক কন্টেন্টের সহজলভ্যতা তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এবং সমাজকে বিপথগামী করছে। এই সমস্ত কারণে সমাজে ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা নিয়ে তাত্ত্বিক বিতর্ক দিন দিন আরও জোরালো হচ্ছে। প্রযুক্তি আমাদের কর্মক্ষমতা বাড়ালেও মানুষের মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সহানুভূতিশীলতা দিন দিন কমিয়ে দিচ্ছে।

অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব

যে কোন জিনিসের অতিরিক্ত ব্যবহার মানুষের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না আর প্রযুক্তিরে ক্ষেত্রে এটি শতভাগ সত্য ঘন্টার পর ঘন্টা স্মার্টফোন ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে মানুষের চোখের জ্যোতি কমেছে। এবং মাথা ব্যাথার মত শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘক্ষণ বসে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার কারণে মানুষ মোটা হয়ে যাচ্ছে ওজন বৃদ্ধি পাচ্ছে মেরুদন্ডের ব্যথা এবং হৃদরোগের ঝুঁকি আশঙ্কাজনক ভাবে বেড়ে চলেছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি তাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি এবং বাইরের খেলাধুলার অভ্যাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে।

শারীরিক সমস্যার পাশাপাশি অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের মানসিক ক্ষতিকর প্রভাব আরও বেশি ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। সোশ্যাল মিডিয়ার লাইক ও কমেন্টের মোহে পড়ে মানুষ এক ধরনের কৃত্রিম ও অবাস্তব জগতে বাস করছে, যা বাস্তব জীবনে একাকীত্ব এবং অবসাদ বা ডিপ্রেশন তৈরি করছে। তরুণ সমাজের মধ্যে গেমিং আসক্তি এবং রাত জাগার প্রবণতা তাদের পড়াশোনা ও মেধার বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। প্রযুক্তি আমাদের সামাজিকভাবে যুক্ত করার দাবি করলেও বাস্তবে এটি আমাদের পরিবার এবং আপনজনদের থেকে মানসিকভাবে অনেক দূরে সরিয়ে দিচ্ছে।

ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা ঝুঁকি

ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি শব্দটা এখন বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা ইন্টারনেটে যা কিছু করি যা কিছু সার্চ করে যেসব পেজে লাইক দিচ্ছি তার সমস্ত ডাটা বিভিন্ন বহুজাতিক কোম্পানি বা থার্ড পার্টি অ্যাপস সংগ্রহ করে রাখছে। এই ডেটা গুলো পরবর্তীতে আমাদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখানোর কাজে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত জীবনের অতিরিক্ত তথ্য ও ছবি শেয়ার করার ফলে অপরাধীররা খুব সহজেই যে কোন মানুষের উপর নজরদারি করতে পারছে।

সাইবার নিরাপত্তার অভাব বর্তমান ডিজিটাল বিশ্বের অন্যতম একটি ভঙ্গুর দিক যা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাইকে ঝুঁকিতে ফেলছে। হ্যাকাররা ম্যালওয়্যার বা ফিশিং লিংকের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত মেসেজ, ছবি বা ব্যাংকের পাসওয়ার্ড চুরি করে অর্থ দাবি করছে। নারীরা সাইবার বুলিং বা অনলাইনে হেনস্থার শিকার হচ্ছেন সবচেয়ে বেশি, যা অনেক সময় তাদের আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে বাধ্য করে। তাই আমাদের মনে রাখতে হবে যে, ইন্টারনেটের এই ভার্চুয়াল জগৎ কখনোই সম্পূর্ণ নিরাপদ নয়। একটু অসাবধানতার কারণেই যেকোনো মুহূর্তের একটি ক্লিকের ফলে আমাদের পুরো জীবনটাই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সচেতন থাকার উপায়

প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচতে এবং এর সুফল পেতে হলে আমাদের নিজেদের অভ্যাসে কিছু ইতিবাচক ও সচেতন পরিবর্তন আনতে হবে। প্রথমত: আমাদের দৈনিক ডিভাইস ব্যবহারে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নেয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং টু ফ্যাক্টর(2FA) অথেন্টিকেশন চালু রাখা বাধ্যতামূলক করা প্রয়োজন। যে কোন অপরিচিত বা সন্দেহজনক লিংকে ক্লিক করা এবং অচেনা মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
ডিজিটাল নিরাপত্তার এই সচেতনতা বাড়াতে এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে আমরা নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি:
  • ডিজিটাল ডিটক্স: সপ্তাহে অন্তত একদিন বা দিনের নির্দিষ্ট কিছু সময় (যেমন খাবারের টেবিল ও শোবার ঘর) সব ধরনের ডিভাইস থেকে সম্পূর্ণ দূরে থাকা।
  • ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সতর্কতা: সোশ্যাল মিডিয়ায় নিজের লাইভ লোকেশন, এনআইডি বা পাসপোর্টের ছবি এবং সংবেদনশীল তথ্য শেয়ার না করা।
  • পাইরেসি ও অ্যান্টিভাইরাস: কম্পিউটারে সবসময় আসল অপারেটিং সিস্টেম এবং একটি ভালো মানের প্রিমিয়াম অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।
  • প্যারেন্টাল কন্ট্রোল( Parental control): শিশুরা ইন্টারনেটে কি দেখছে তা পর্যবেক্ষণ করতে ব্রাউজারে প্যারেন্টাল কন্ট্রোল ফিল্টার বা ইউটিউব ব্যবহার করা উচিত
  • যাচাই না করে শেয়ার না করা: অনলাইনে কোন খবর দেখলে তা বিশ্বাস না করে মূল ধরার গণমাধ্যমে তার সত্যতা যাচাই করে তবে শেয়ার করা উচিত।

ভবিষ্যতে ডিজিটাল প্রযুক্তি আমাদেরকে কোথায় নিয়ে যাবে

ভবিষ্যতের পৃথিবী সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে আরো উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং স্বয়ংক্রিয় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা(AI), কোয়ান্টাম কম্পিউটিং এবং ব্লকচেইনের এর মত উপযুক্ত প্রযুক্তি গুলো আগামী দিনগুলোতে মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে। মানুষ হয়তো অদূর ভবিষ্যতে চালকবিহীন গাড়ি, চালকবিহীন বিমান এবং সম্পূর্ণ রোবোটিক কারখানায় নিয়মিত ব্যবহার দেখতে পাবেন। মেটাভার্স এর মতো ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির কারণে মানুষ ঘরে বসেই দূর দেশের অফিসে সশরীরে উপস্থিত থাকার মতো অভিজ্ঞতা লাভ করবে।

তবে এই উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি কিছু চরম অনিশ্চয়তা আশঙ্কার কথাও বিশেষজ্ঞদের ভাবে তুলছে প্রযুক্তির উপর মানুষেরই অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে অলস ও চিন্তাভাবনাহীন এক জীবে পরিণত করতে পারে। সামরিকভাবে মানুষের জীবনের উপর ডিজিটাল প্রযুক্তির সুবিধা অসুবিধা কতটা ভারসাম্য বজায় রাখবে তা নির্ভর করবে আমাদের বর্তমান সিদ্ধান্তের উপর আমরা যদি প্রযুক্তিকে আমাদের দাস বানিয়ে রাখতে পারি তবে ভবিষ্যৎ পৃথিবী হবে এক সুন্দর স্বর্গভূমি কিন্তু প্রযুক্তি যদি আমাদের উপরে আধিপত্য বিস্তার শুরু করে তবে তা মানব সভ্যতার অস্তিত্বের জন্য হবে বড় সংকট।

ডিজিটাল প্রযুক্তির সুবিধা অসুবিধা নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ ডিজিটাল প্রযুক্তি বলতে কি বুঝায়?
উত্তরঃ কম্পিউটার ইন্টারনেট স্মার্ট ডিভাইস এবং ইলেকট্রনিক ডেটা আদান প্রদানের মাধ্যমে তথ্য সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ যোগাযোগের আধুনিক এবং অগ্রগতির ব্যবস্থা গড়ে উঠেছে তাকে ডিজিটাল প্রযুক্তি বলা হয়।

প্রশ্নঃ শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সবচেয়ে বড় অবদান কী?
উত্তরঃ শিক্ষা ক্ষেত্রে এর সবচেয়ে বড় অবদান হলো শিক্ষাকে সর্বজনীন ও সীমানামুক্ত করা। অনলাইন ক্লাস, ই-বুক এবং বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা এখন ভৌগোলিক সীমানা পেরিয়ে ঘরে বসেই যেকোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে।

প্রশ্নঃ ডিজিটাল প্রযুক্তির প্রধান ক্ষতিকর দিক বা অসুবিধাগুলো কী কী?
উত্তরঃ এর প্রধান ক্ষতিকর দিকগুলোর মধ্যে সাইবার অপরাধ (যেমন: হ্যাকিং ও অর্থ জালিয়াতি), সোশ্যাল মিডিয়ায় গুজব বা ফেক নিউজ ছড়ানো, ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নষ্ট হওয়া এবং তরুণ প্রজন্মের মধ্যে ডিভাইস আসক্তি অন্যতম।

প্রশ্নঃ অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে শারীরিক কী কী সমস্যা হতে পারে?
উত্তরঃ দীর্ঘক্ষণ স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের জ্যোতি কমে যাওয়া, মাথা ব্যথা, ঘাড় ও মেরুদণ্ডে ব্যথা, স্থূলতা এবং অতিরিক্ত অলসতার কারণে হৃদরোগের মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

প্রশ্নঃ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে আমাদের কী করা উচিত?
উত্তরঃ সাইবার ঝুঁকি এড়াতে সব অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) ব্যবহার করা, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত সংবেদনশীল তথ্য শেয়ার না করা এবং ইন্টারনেট ব্যবহারের সময় অপরিচিত কোনো লিংকে ক্লিক করা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত।

সামগ্রিক মতামত (Conclusion & Opinion)

ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও অসুবিধা আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি স্তরে গভীরভাবে জড়িয়ে আছে, যা এড়িয়ে বর্তমান বিশ্বে পথ চলা প্রায় অসম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তির এই অসামান্য আবিষ্কারটি মূলত একটি দ্বিমুখী তলোয়ার এর মত, যার নিজস্ব কোনো ভালো বা মন্দ রূপ নেই এর চূড়ান্ত ভালো-মন্দ প্রভাব সম্পূর্ণরূপে নির্ভর করে আমরা এটি নিজের জীবনে কিভাবে এবং কতটা প্রয়োগ করছি তার উপরে।

তাই আধুনিক এই ডিজিটাল যুগে প্রযুক্তিকে জীবন থেকে সম্পূর্ণ বর্জন করা যেকোনো বাস্তবসম্মত সমাধান নয় তাই এর সঠিক ও সচেতন ব্যবহার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষা, কেরিয়ার এবং জীবন যাত্রার মান উন্নয়ন প্রযুক্তির ইতিবাচক দিকগুলোকে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে Smartclicker24-এর নীতিমালা অনুযায়ী মন্তব্য করুন। সকল মন্তব্য পর্যালোচনা করা হয়

comment url