উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান
এই আর্টিকেলে আমরা উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান নিয়ে আলোচনা করবো। উইন্ডোজ ১০ এর মোবাইল হটস্পট বন্ধ হয়ে যাওয়া কমন সমস্যা হলেও সঠিক কারণ নির্ণয় করতে পারলে এই সমস্যা খুব সহজেই সমাধান করা যায়।
আপনি যদি দেখেন যে হটস্পট চালু হওয়ার কয়েক মিনিট পরেই বন্ধ হচ্ছে, তবে সেটিংস চেক
করুন। উইন্ডোজের আপডেট অনেক সময় নেটওয়ার্ক কনফিগারেশন বদলে দেয়। এতে হটস্পটের
সংযোগ বজায় রাখা কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। ধৈর্য্য ধরে নিচের ধাপগুলো অনুসরণ করলে
সমস্যার সমাধান হবে।
পেইজ সূচিপত্রঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান
- উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান
- কম্পিউটার বন্ধ করে পুনরায় চালু করার মাধ্যমে
- ওয়াই ফাই অ্যাডাপ্টার সেটিংস চেক করে দেখা
- কম্পিউটারের এয়ারপ্লেন মোড অফ করা
- সমাধান করতে নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করা
- মোবাইল হটস্পট বন্ধ হলে নেটওয়ার্ক রিসেট করা
- ইন্সটল করা অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল চেক
- ট্রাবল শুটার টুল ব্যবহার করে হটস্পট সমস্যা সমাধান
- ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি পরিবর্তন হটম্পট সমস্যা সমাধান
- উইনডোজ অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া
- কম্পিউটারের সার্ভিসগুলো সঠিকভাবে চালু করা
- শেষ বিশ্লেষণঃ লেখক এর নিজস্ব মতামত
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান
উইন্ডোজ ১০ এ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার সমস্যাটি সাধারণ মনে হলেও মাঝে মাঝে এটা খুব
ঝামেলা সৃস্টি করে। অনেক সময় দেখা যায়, কিছুক্ষণ ব্যবহারের পরেই হটস্পট চালু করে
রাখলেও নিজে নিজে অফ হয়ে যায়। এর প্রধান কারণ হলো পাওয়ার সেভিং সেটিংস,
নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সমস্যা বা সিস্টেম কনফিগারেশন ঠিক না থাকা। প্রথমেই
আপনি Settings > Network & Internet > Mobile Hotspot এ গিয়ে Share my
Internet connection with other devices অপশনটি অন আছে কিনা নিশ্চিত করুন।
পাশাপাশি Power saving অপশনটি অন থাকলে সেটি বন্ধ করে দিন, কারণ এটি চালু থাকলে কোনো
ডিভাইস কানেক্টেড না থাকলে হটস্পট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সেটিংস ঠিক করা খুব জরুরি। এজন্য Device Manager এ
গিয়ে Network adapters থেকে আপনার Wi-Fi অ্যাডাপ্টার সিলেক্ট করুন। এরপর
Properties > Power Management ট্যাবে গিয়ে Allow the computer to turn off
this device to save power অপশনটি অফ করে দিন। এতে করে আপনার কম্পিউটার পাওয়ার
সেভ করার জন্য Wi-Fi বন্ধ করে দেবে না। একইসাথে, Settings > Network &
Internet > Status > Network reset অপশন ব্যবহার করে নেটওয়ার্ক রিসেট করতে
পারেন, যা অনেক সময় সমস্যার সমাধান হয়।
আপনার Windows আপডেট এবং ড্রাইভার আপডেট করা আছে কিনা সেটাও চেক করা
গুরুত্বপূর্ণ। অনেক সময় পুরনো ড্রাইভার বা বাগের কারণে এই সমস্যা হয়। Windows
Update থেকে সর্বশেষ আপডেট ইনস্টল করুন এবং Wi-Fi ড্রাইভার আপডেট রাখুন। এছাড়াও
Command Prompt (Admin) ওপেন করে netsh winsock reset কমান্ডটি চালালে নেটওয়ার্ক
সংক্রান্ত অনেক সমস্যা ঠিক হয়ে যায়। এই সহজ সেটিংস পরিবর্তন ও পদক্ষেপগুলো
অনুসরণ করলে সাধারণত উইন্ডোজ ১০ অপারেটিং এর মোবাইল হটস্পট বন্ধ হওয়ার সমস্যা
দ্রুত সমাধান করা যায়।
কম্পিউটার বন্ধ করে পুনরায় চালু করার মাধ্যমে
কম্পিউটার রিস্টার্ট দেওয়া অনেক সময় বড় বড় সমস্যার সমাধান করে দেয়। অনেক সময়
অপারেটিং সিস্টেমে ছোটখাটো ভুল বা বাগ জমা হয়। রিস্টার্ট দেওয়ার ফলে সিস্টেম
মেমোরি পরিষ্কার হয়ে নতুনভাবে কাজ শুরু করে। এটি কোনো জটিল সমস্যা না হলে
কম্পিউটারটি বন্ধ করে আবার চালু করলে সমাধান হয়ে যায়। আপনার পিসিতে থাকা সব কাজ
আগে সেভ করে রাখুন। এরপর স্টার্ট মেনু থেকে রিস্টার্ট অপশনে ক্লিক করে নিন।
কম্পিউটার পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন কাজ হচ্ছে কি
না।
অনেক সময় ছোট ছোট সমস্যার সমাধানের জন্য এটিই সবথেকে কার্যকরী উপায়। যদি একবার
রিস্টার্ট দেওয়ার পরেও সমস্যা সমাধান না হয়, তবে চিন্তার কিছু নেই। অনেক সময়
সিস্টেমের ভেতরে থাকা ক্যাশ ফাইল বা কনফিগারেশন ফাইল ঝামেলা করতে পারে।
সেক্ষেত্রে কম্পিউটার শাটডাউন দিয়ে পাওয়ার ক্যাবল খুলে কিছুক্ষণ অপেক্ষা করুন।
এরপর আবার চালু করলে অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। রাউটারে সমস্যা থাকলে সেটি
একবার অফ করে অন করে দেখুন। ইন্টারনেট ঠিক থাকলে হটস্পটের সেটিংস নিয়ে কাজ করা
সহজ হয়।
ওয়াই ফাই অ্যাডাপ্টার সেটিংস চেক করে দেখা
ওয়াই ফাই অ্যাডাপ্টার এর ভুল সেটিংসের কারনে উইন্ডোজ ১০ এ মোবাইল হটস্পট বন্ধ
হওয়ার অন্যতম কারণ। ডিভাইস ম্যানেজারে গিয়ে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টার চেক করে
দেখুন। যদি সেখানে কোনো হলুদ চিহ্ন দেখা যায়, তবে বুঝবেন ড্রাইভারের সমস্যা। এটি
ঠিক করতে ড্রাইভার রিমুভ করে আবার ইন্সটল করুন। অনেক সময় অ্যাডাপ্টারের সেটিংস
থেকে পাওয়ার ম্যানেজমেন্ট মোড অন থাকে। এটি সিস্টেমকে হটস্পট সংযোগ বিচ্ছিন্ন
করার অনুমতি দিয়ে দেয়। তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১০ এর মোবাইল হটস্পট
বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান চাইলে অ্যাডাপ্টার প্রোপার্টিজ থেকে এই ফিচারটি
বন্ধ রাখা প্রয়োজন। এটি করলে হটস্পট অনেক বেশি স্টেবল থাকে।
ডিভাইস ম্যানেজার ওপেন করার জন্য আপনার কিবোর্ড থেকে কি একসাথে windows+X চাপুন
এরপর মেনু থেকে ডিভাইস ম্যানেজার সিলেক্ট করুন, সেখান থেকে Network adapters
লেখাটির পাশে থাকা অ্যারো (>) চিহ্নে ক্লিক করে এটি এক্সপ্যান্ড করুন।
তালিকায় থাকা আপনার ওয়াই-ফাই অ্যাডাপ্টারটি খুঁজে বের করুন সাধারণত এর নাম
Wireless বা Wi-Fi শব্দ থাকে। সেটির ওপর রাইট ক্লিক করে Properties অপশনটি
সিলেক্ট করুন। নতুন যে উইন্ডোটি খুলবে, তার উপরের মেনু থেকে Power Management
ট্যাবে ক্লিক করুন। সেখানে থাকা Allow the computer to turn off this device to
save power এই চেক বক্সটি আনটিক করে দিন (টিক চিহ্নটি তুলে ফেলুন)। সবশেষে OK
বাটনে ক্লিক করে উইন্ডোটি বন্ধ করে দিন। এরপর আপনার পিসিটি একবার রিস্টার্ট দিলে
পরিবর্তনটি কার্যকর হয়ে যাবে। Device Manager > Network adapters থেকে
>Properties অপশনটি সিলেক্ট করুন >Power Management ট্যাবে ক্লিক করুন >
Allow the computer to turn off this device to save power এই চেক বক্সটি থেকে
চিহ্নটি তুলে ফেলুন।
কম্পিউটারের এয়ারপ্লেন মোড অফ করা
উইন্ডোজ ১০-এ এয়ারপ্লেন মোড হলো একটি অত্যন্ত কার্যকরী ফিচার, যা পিসির সকল রেডিও সিগন্যাল যেমন ওয়াই ফাই, ব্লুটুথ এবং মোবাইল হটস্পট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। মূলত বিমানে ভ্রমণের সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের নিরাপত্তার কথা ভেবে এটি তৈরি করা হয়েছে। যখনই এয়ারপ্লেন মোড সক্রিয় থাকে, আপনার কম্পিউটারের ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে পিসি কোনো সিগন্যাল গ্রহণ বা প্রদান করতে পারে না, যার ফলে মোবাইল হটস্পটটি সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন করে কানেক্ট করা অসম্ভব হয়ে পড়ে।
তবে অনেক সময় দেখা যায়, এয়ারপ্লেন মোড অফ করার পরেও ওয়াই ফাই বা হটস্পট ঠিকমতো কাজ করছে না। সেক্ষেত্রে এয়ারপ্লেন মোডটি একবার অন করে পুনরায় অফ করুন, যাতে নেটওয়ার্ক ড্রাইভারটি নতুন করে সিগন্যাল রিফ্রেশ করতে পারে। যদি এতেও কাজ না হয়, তবে কম্পিউটারটি রিস্টার্ট দেওয়া বা সেটিংস থেকে নেটওয়ার্ক রিসেট করা প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, এয়ারপ্লেন মোড এবং মোবাইল হটস্পট কখনোই একসাথে চলতে পারে না। তাই হটস্পট নিরবচ্ছিন্নভাবে ব্যবহারের সময় সবসময় খেয়াল রাখবেন যেন এয়ারপ্লেন মোডটি অবশ্যই বন্ধ অবস্থায় থাকে।
সমাধান করতে নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করা
করাউইন্ডোজ ১০-এ মোবাইল হটস্পট সমস্যার অন্যতম প্রধান কারণ হলো নেটওয়ার্ক
ড্রাইভারের কাজ না করা বা পুরোনো ভার্সন। ড্রাইভার হলো একটি সফটওয়্যার কোড যা
উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং আপনার পিসির ফিজিক্যাল ওয়াই ফাই কার্ডের মধ্যে
যোগাযোগ স্থাপনের কাজ করে। যদি এই ড্রাইভারটি পুরোনো বা ত্রুটিপূর্ণ হয়, তবে
সিস্টেম হটস্পট চালানোর মতো জটিল নেটওয়ার্ক প্রসেসগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে
পারে না। ফলে হটস্পট চালু করলেও সেটি হঠাৎ বন্ধ হয়ে যায় বা কানেকশন ড্রপ করে।
কিবোর্ড থেকে windows+X চেপে ডিভাইস ম্যানেজার (Device Manager) সিলেক্ট করুন
করুন এরপর Network adapters পাশে থাকা > আইকনটিতে ক্লিক করুন তালিকায় থাকা
আপনার ওয়াইফাই বা ওয়ারলেস নেটওয়ার্ক এডাপ্টারটি খুঁজে বের করুন সাধারণত
Wireless LAN বা WiFi বা 802. 11 লেখা থাকে। সেই adapter এর উপর রাইট ক্লিক করে
Update driver অপশনটিতে ক্লিক করুন। নতুন উইন্ডোতে search automatically for
drivers অপশনটিতে ক্লিক করুন। এইভাবে উইন্ডোজ অনলাইনে ড্রাইভার খুঁজে ইন্সটল করার
চেষ্টা করবে। আপডেট সম্পন্ন হলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন এরপর আপনার
কম্পিউটারটি একবার রিস্টার্ট দিন।
অনেক সময় উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভার খুঁজে না পেলে আপনাকে ম্যানুয়ালি
কোম্পানির ওয়েবসাইট থেকে ড্রাইভার ফাইল ডাউনলোড করতে হতে পারে। তবে অধিকাংশ
ক্ষেত্রেই অনলাইন সার্চের মাধ্যমে ড্রাইভার আপডেট সফল হয়। আপডেট প্রক্রিয়া শেষ
হওয়ার পর পিসি রিস্টার্ট দেওয়া অত্যন্ত জরুরি, কারণ এতে নতুন ড্রাইভারটি সঠিকভাবে
সিস্টেম মেমোরিতে লোড হতে পারে। ড্রাইভার আপডেট করার পর হটস্পট ইস্যু মিটে না
গেলে বুঝতে হবে সমস্যাটি হয়তো অন্য কোনো হার্ডওয়্যার সেটিংসে, তবে বেশিরভাগ
সাধারণ সফটওয়্যার জটিলতার জন্য এই পদ্ধতিটিই সেরা সমাধান।
মোবাইল হটস্পট বন্ধ হলে নেটওয়ার্ক রিসেট করা
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান হল নেটওয়ার্ক রিসেট (Network Reset) করা। এই ফিচারটি হলো নেটওয়ার্ক সংক্রান্ত জটিল সব সমস্যার এক জাদুকরী সমাধান। যখন ড্রাইভার আপডেট করা, পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস চেক করা বা এয়ারপ্লেন মোড ঠিক করার পরেও হটস্পট কাজ করে না, তখন এই টুলটিই সবচেয়ে কার্যকর। এটি মূলত আপনার কম্পিউটারের সমস্ত নেটওয়ার্ক অ্যাডাপ্টার গুলোকে আনইনস্টল করে পুনরায় ইন্সটল করে এবং নেটওয়ার্কিং সংশ্লিষ্ট সব কনফিগারেশনকে কারখানার প্রাথমিক অবস্থায় (Factory Default) ফিরিয়ে নিয়ে আসে। ফলে, পুরনো ভুল সেটিংস গুলো যা ইন্টারনেটের স্বাভাবিক গতি ও সংযোগে বাধা সৃষ্টি করছিল, তা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়।
আপনার কীবোর্ডের Windows + I বাটন প্রেস করে উইন্ডোজ Settings ওপেন করুন। সেটিংস মেনু থেকে Network & Internet অপশনটিতে ক্লিক করুন। বামদিকের মেনুতে Status ট্যাবে ক্লিক করুন। যদি সেটিংসের নতুন ভার্সন হয়, তবে সরাসরি Advanced network settings এ ক্লিক করুন। স্ক্রল করে নিচে নামুন এবং Network reset লেখা নীল রঙের লিংকটিতে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো খুলবে, সেখানে Reset now বাটনটিতে ক্লিক করুন। একটি কনফার্মেশন বক্স আসবে, সেখানে Yes বাটনে ক্লিক করুন। পিসি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট নেওয়ার জন্য ৫ মিনিট সময় চাইবে। আপনি চাইলে এখনই রিস্টার্ট দিয়ে নিতে পারেন, এতে রিসেট প্রক্রিয়া সফলভাবে শেষ হবে।
Windows+I > Settings > Advance Network Settings > Network reset > Reset now > Restart
ইন্সটল করা অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল চেক
উইন্ডোজ ১০ এ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার একটি অদৃশ্য কারণ হতে পারে আপনার পিসিতে
থাকা অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল। উইন্ডোজ ১০ এ থার্ড পার্টি অ্যান্টিভাইরাস
বা উইন্ডোজের নিজস্ব ফায়ারওয়াল অনেক সময় আপনার পিসির সিকিউরিটি নিশ্চিত করতে গিয়ে
মোবাইল হটস্পট কানেকশনকে ক্ষতিকারক ভেবে ব্লক করে দেয়। এটি মূলত ঘটে যখন
অ্যান্টিভাইরাসের ফায়ারওয়াল সেটিংস অত্যন্ত কঠোর করা থাকে। অনেক সময় ভুলবশত
নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিসকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে। এর ফলে আপনি হটস্পট
অন করলেও অন্য কোনো ডিভাইস আপনার পিসির সাথে যুক্ত হতে পারে না এবং বারবার সংযোগ
বিচ্ছিন্ন হওয়ার সমস্যা তৈরি হয়।
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধানের জন্য প্রথমে যাচাই করা
দরকার আসলেই অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল এর জন্য হটস্পট বন্ধ হচ্ছে কিনা হচ্ছে
কি না। এর সহজ উপায় হলো অ্যান্টিভাইরাসটি সাময়িকভাবে নিষ্ক্রিয় বা ডিজেবল করে
দেখা। যদি অ্যান্টিভাইরাস বন্ধ করার সাথে সাথেই মোবাইল হটস্পটটি ঠিকঠাক কাজ করতে
শুরু করে, তবে বুঝতে হবে সমস্যাটি ফায়ারওয়াল কনফিগারেশনের মধ্যেই লুকিয়ে আছে। তবে
মনে রাখবেন, দীর্ঘসময়ের জন্য পিসির নিরাপত্তা বন্ধ রাখা ঠিক নয়, তাই সমস্যা
চিহ্নিত হওয়ার পর অ্যান্টিভাইরাসের সেটিংসে গিয়ে হটস্পটকে নিরাপদ বা হোয়াইটলিস্ট
করতে হবে।
আপনার টাস্কবারের ডানদিকের নিচে থাকা ছোট অ্যারো (^) চিহ্নে ক্লিক করে
অ্যান্টিভাইরাসের আইকনটি খুঁজুন। সেটির ওপর রাইট ক্লিক করে Disable বা Pause
protection অপশনটি সিলেক্ট করুন (যেমন ১০ বা ১৫ মিনিটের জন্য)। স্টার্ট মেনুতে
গিয়ে Windows Security লিখে সার্চ করুন এবং অ্যাপটি ওপেন করুন। ফায়ারওয়াল সেকশনের
জন্য অ্যাপের ভেতর থেকে Firewall & network protection অপশনটিতে ক্লিক করুন।
সেখানে থাকা Allow an app through firewall লিংকটিতে ক্লিক করুন। নতুন উইন্ডোর
উপর থেকে Change settings বাটনে ক্লিক করুন। হটস্পট তালিকার নিচে স্ক্রল করে
wlanext.exe বা Wireless Portable Hotspot বা নেটওয়ার্ক শেয়ারিং সম্পর্কিত
সার্ভিসটি খুঁজুন এবং সেটির পাশে থাকা Private ও Public উভয় বক্সে টিক চিহ্ন দিন।
সবশেষে নিচে থাকা OK বাটনে ক্লিক করুন এবং আপনার মোবাইল হটস্পটটি পুনরায় চালু করে
চেক করুন। সমস্যা সমাধান হয়ে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই ফায়ারওয়াল
পুনরায় অন করে দিবেন।
ট্রাবলশুটার টুল ব্যবহার করে হটস্পট সমস্যার সমাধান
ইন্ডোজ ১০-এর ট্রাবলশুটার (Troubleshooter) টুলটি হলো অপারেটিং সিস্টেমের ভেতরে
থাকা এক বিশেষ প্রযুক্তি। যখন আপনার মোবাইল হটস্পট হঠাৎ বন্ধ হয়ে যায় বা কানেকশন
জনিত সমস্যা দেখা দেয়, তখন এই টুলটিই সবচেয়ে সহজ ও কার্যকর উপায়ে ভুল ত্রুটি
শনাক্ত করতে পারে। অনেকে একে অবহেলা করে সরাসরি জটিল সেটিংস পরিবর্তনের দিকে
ঝোঁকেন, কিন্তু বাস্তবে এই টুলটি নেটওয়ার্ক সার্ভিস, আইপি কনফিগারেশন এবং
অ্যাডাপ্টারের ভুলগুলো অটোমেটিক ভাবে পরীক্ষা করে অল্প সময়ে উইন্ডোজ ১০ মোবাইল
হটস্পট বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান দেয়।
যদি ট্রাবলশুটার টুলটি কোনো সমাধান দিতে না পারে, তবে সেটি পিসিতে থাকা সমস্যার
একটি সংক্ষিপ্ত বিবরণ বিবরণ দিয়ে দিবে,যা থেকে আপনি বুঝতে পারবেন সমস্যাটি
হার্ডওয়্যারের নাকি সফটওয়্যারের। এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি আপনার
ব্যক্তিগত ফাইল বা কোনো গুরুত্বপূর্ণ সেটিংসের কোনো ক্ষতি না করে, সমস্যা
সমাধানের জন্য একটি রিপোর্ট তৈরি করে।
Windows+I > stings Menu > Update & Security > Troubleshoot
>Additional troubleshooter > Network Adapter > Run the troubleshooter
> Next
ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি পরিবর্তন হটস্পট সমস্য সমাধান
উইন্ডোজ ১০-এর মোবাইল হটস্পট সেটিংসে নেটওয়ার্ক ব্যান্ড ফ্রিকোয়েন্সি পরিবর্তন
করা একটি অত্যন্ত কার্যকরী কৌশল, যা প্রায়শই নেটওয়ার্ক সংযোগ বন্ধ হওয়ার সমস্যা
সমাধান করে। ওয়াই ফাই দুটি প্রধান ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে কাজ করে ২.৪
গিগাহার্জ এবং ৫ গিগাহার্জ । ২.৪ গিগাহার্জ ব্যান্ডটি অনেক দূরত্বের সিগন্যাল
দিতে পারে এবং সব ধরণের ডিভাইসে কাজ করে, অন্যদিকে ৫ গিগাহার্জ ব্যান্ডটি দ্রুত
গতির হলেও এটি খুব বেশি দূরে সিগন্যাল পাঠাতে পারে না এবং কিছু পুরোনো ডিভাইসে
এটি একেবারেই কাজ করে না। আপনার কম্পিউটারের হটস্পট যদি ৫ গিগাহার্জে সেট করা
থাকে এবং আপনার মোবাইল সেটি সাপোর্ট না করে, তবে সংযোগ বারবার বন্ধ হয়ে যাবে।
এই সমস্যাটি সমাধানের জন্য ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা সবচেয়ে
যুক্তিযুক্ত। ব্র্যান্ড উইথ ফ্রিকুয়েন্সির সেটিংসটি পরিবর্তন করা যেমন সহজ
এবং এর ফলে আপনার হটস্পট সংযোগের স্থায়িত্ব বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন Edit
এ ক্লিক না করলে Band অপশন দেখা যাবে না।
Start Menu > Settings > Network & Internet > Mobile Hotspot >
Edit > Network Band > Select (2.4 GHz ) > Save > Turn ON Mobile
Hotspot
উইনডোজ অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া
অনেক সময় অপারেটিং সিস্টেমের পুরোনো ভার্সনে এমন কিছু ছোটখাটো ত্রুটি থেকে যায়,
যা মোবাইল হটস্পটের মতো নেটওয়ার্ক সার্ভিসগুলোকে বন্ধ করে দেয়। মাইক্রোসফট
কোম্পানি এই ছোটখাটো ভুলগুলো সংশোধনের জন্য অনেক সময় আপডেট করে দেয়। তাই আপনার
কম্পিউটার যদি দীর্ঘ সময় আপডেট না করা থাকে, তবে হার্ডওয়ারের সাথে উইন্ডোজ টেন
মোবাইল হটস্পট ব্যালেন্স করতে পারে না ফলে মোবাইল হটস্পট বন্ধ হয়ে যায়।
আপডেট অনেক সময় অটোমেটিক ভাবে হলেও কিছু কিছু সময় এটা ম্যানুয়ালি আপডেট করার
প্রয়োজন পড়ে। আবার এতে নতুন কোন সফটওয়্যার প্রয়োজন হলে নতুন আপডেটের সাথে চলে
আসে। আপডেটের জন্য Settings মেনু থেকে Update & Security অপশনটিতে ক্লিক
করুন। এরপর বামদিকের তালিকায় Windows Update সিলেক্ট করুন এবং ডানপাশে থাকা Check
for updates বাটনে ক্লিক করুন। এভাবে আপডেট হয়ে গেলে কিছু সময় দিন ইন্সটল করার
জন্য তারপরে রিস্টার্ট বাটনে ক্লিক করে কম্পিউটারটি পুনরায় রিস্টার্ট করে
নিন। আশা করি এই প্রক্রিয়াটিই হবে আপনার উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট
বন্ধ হওয়া সমস্যার সহজ সমাধান।
কম্পিউটারের সার্ভিসগুলো সঠিকভাবে চালু করা
উইন্ডোজের প্রতিটি ফিচারের পেছনে এক বা একাধিক সার্ভিস বা ব্যাকগ্রাউন্ড প্রসেস
কাজ করে, যা পিসিকে সচল রাখে। মোবাইল হটস্পটের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বিশেষ করে
Windows Mobile Hotspot Service এবং Internet Connection Sharing (ICS)
সার্ভিসগুলো হটস্পট সচল রাখার জন্য মূল ভূমিকা পালন করে। অনেক সময় আমরা পিসির গতি
বা ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য বিভিন্ন সিস্টেম অপ্টিমাইজার টুল ব্যবহার করি, যা
অজান্তেই এই গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক সার্ভিসগুলোকে বন্ধ করে ফেলে। যদি এই
সার্ভিসগুলো ব্যাকগ্রাউন্ডে সচল না থাকে, তবে আপনি হটস্পট অন করার চেষ্টা করলেও
পিসি সেটি কার্যকর করতে পারে না এবং বারবার সংযোগ বন্ধ হয়ে যাবে।
তাই সার্ভিসগুলোর স্ট্যাটাস রানিং রাখা এবং স্টার্টআপ টাইপ অটোমেটিক মোডে রাখা
যেকোনো নেটওয়ার্ক শেয়ারিং সমস্যার সমাধানের জন্য অপরিহার্য। এর জন্য কিবোর্ডের
Windows + R বাটন চেপে Run বক্স খুলুন। সেখানে services.msc লিখে এন্টার দিন।
সার্ভিস লিস্ট থেকে Windows Mobile Hotspot Service লেখাটি খুঁজে বের করুন। এটির
ওপর রাইট ক্লিক করে Properties এ যান। Startup type ড্রপডাউন মেনু থেকে Automatic
সিলেক্ট করুন। এরপর Start বাটনে ক্লিক করে সার্ভিসটি চালু করুন এবং Apply দিন।
একই তালিকায় Internet Connection Sharing নামে আরেকটি সার্ভিস খুঁজুন।এটির ওপর
রাইট ক্লিক করে Properties এ যান এবং একইভাবে Startup type Automatic করে Start
বাটনে ক্লিক করুন। সবশেষে কম্পিউটারটি একবার রিস্টার্ট দিন, যাতে সার্ভিসগুলো
নতুন করে কনফিগার হয়।
Windows + R > Type services.msc > Press Enter > Windows Mobile
Hotspot Service > Right-click on the service > Select Properties >
Automatic > start button > Click Apply.
Internet Connection Sharing (ICS) > Right-click > Properties >
Automatic >Start
আরও পড়ুনঃ
অনলাইনে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
শেষ বিশ্লেষণঃ লেখক এর নিজস্ব মতামত
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়া সমস্যাটি মূলত ভুল পাওয়ার ম্যানেজমেন্ট
সেটিংস, পুরোনো নেটওয়ার্ক ড্রাইভার, এয়ারপ্লেন মোড সক্রিয় থাকা কিংবা নেটওয়ার্ক
সার্ভিসের গোলযোগের কারণে হয়। এই আর্টিকেলে আলোচিত সমাধানগুলো যেমন নেটওয়ার্ক
রিসেট, ফায়ারওয়াল সেটিংস পরিবর্তন, ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি নির্বাচন এবং বিশেষ
করে সার্ভিস ম্যানেজার থেকে Windows Mobile Hotspot Service ও Internet
Connection Sharing সার্ভিসগুলো অটোমেটিক মোডে অন করা এই সমস্যার স্থায়ী সমাধান
নিশ্চিত করে। নিয়মমাফিক এই ধাপগুলো অনুসরণ করলে কোনো বাড়তি সফটওয়্যার ছাড়াই
পিসিকে একটি ত্রুটিমুক্ত হটস্পট ডিভাইসে পরিণত করা সম্ভব।
প্রযুক্তির ছোটখাটো ত্রুটি নিয়ে বিচলিত না হয়ে ধাপে ধাপে সংশোধন করার মানসিকতা
রাখাই একজন স্মার্ট ব্যবহারকারীর আসল পরিচয়। অধিকাংশ সময় আমরা সেটিংসের জটিলতা
দেখে ভয় পেয়ে যাই, কিন্তু প্রকৃতপক্ষে উইন্ডোজের সার্ভিসগুলো নিয়ন্ত্রণ করা খুবই
সহজ। আমার দৃঢ় বিশ্বাস, এই সমাধানগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনি কেবল হটস্পট
সমস্যার সমাধানই পাবেন না, বরং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আপনার কারিগরি
দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বহুগুণ বৃদ্ধি পাবে।




অনুগ্রহ করে Smartclicker24-এর নীতিমালা অনুযায়ী মন্তব্য করুন। সকল মন্তব্য পর্যালোচনা করা হয়
comment url