ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পাঁচটি সেরা অ্যাপস
এই আর্টিকেল আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পাঁচটি সেরা অ্যাপস সম্পর্কে
বিস্তারিত আলোচনা করব যা দিয়ে যেকোনো এইচডি কোয়ালিটির ভিডিও সরাসরি মেমোরিতে
সেভ করতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে YouTube বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ভিডিও প্ল্যাটফর্ম।
অনেক সময় ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখার জন্য বা গুরুত্বপূর্ণ কনটেন্ট সংরক্ষণ
করার জন্য ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। এজন্য নির্ভরযোগ্য এবং নিরাপদ অ্যাপ
বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
পেইজ সূচিপত্রঃ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পাঁচটি সেরা অ্যাপস
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পাঁচটি সেরা অ্যাপস
- স্ন্যাপটিউব (Snaptube) অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রথম পছন্দ
- ভিডমেট (VidMate) দ্রুতগতির ইউটিউব ডাউনলোডের সেরা মাধ্যম
- টিউবমেট (TubeMate) ক্লাসিক নির্ভরযোগ্য ভিডিও ডাউনলোডার
- নিউপাইপ (NewPipe) বিজ্ঞাপনহীন ও প্রিমিয়াম অভিজ্ঞতা
- পিসি এবং মোবাইলের জন্য 4K Video Downloader
- থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা
- ইউটিউব ভিডিও ডাউনলোড সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর (FAQ)
- আর্টিকেল লেখকের নিজস্ব মতামত ও পরামর্শ
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পাঁচটি সেরা অ্যাপস
বর্তমান ডিজিটাল যুগে বিনোদন, শিক্ষা কিংবা পেশাগত প্রয়োজনে আমাদের প্রতিদিনের
সঙ্গী ইউটিউব (YouTube)। রান্না শেখা থেকে শুরু করে কোডিং টিউটোরিয়াল সবকিছুই
আমরা ইউটিউবে খুঁজে নিই। কিন্তু অনেক সময় ইন্টারনেট গতি কোন থাকার জন্য বা অনেক
জায়গায় ইন্টারনেট না থাকার কারণেও পরবর্তীতে দেখার জন্য আমাদের এই ভিডিওগুলো
ডাউনলোড করার প্রয়োজন পড়ে। যদিও ইউটিউব অ্যাপের ভেতরেই অফলাইন ডাউনলোডের সুবিধা
আছে, তবে সেটি সরাসরি ফোনের মেমোরি বা গ্যালারিতে সেভ হয় না এবং নির্দিষ্ট সময় পর
তা মুছে যায়।
আপনি সেই ভিডিওটি অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন না বা কোনো ভিডিও এডিটিং
সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন না। তাহলে উপায় কী? উপায় হচ্ছে থার্ড পার্টি
ভিডিও ডাউনলোডার অ্যাপ যা এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হয়ে ওঠে। বর্তমান অনলাইনে
এমন কিছু অ্যাপলিকেশন রয়েছে যা দিয়ে আপনি সহজে ইউটিউব থেকে যেকোনো
ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাই প্রতিটি অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে এর
সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানা থাকা প্রয়োজন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করলে আপনি যে
সুবিধাগুলো পাবেনঃ
- সরাসরি গ্যালারিতে সেভঃ ভিডিওগুলো সরাসরি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ বা এসডি (SD) কার্ডে জমা হয়।
- ফরম্যাট ও রেজোলিউশন নির্বাচনঃ আপনি চাইলে ভিডিওটিকে MP4 বা শুধু অডিও (MP3) ফরম্যাটে রূপান্তর করে নামাতে পারবেন। এছাড়া 360p থেকে শুরু করে 4K রেজোলিউশন পর্যন্ত সিলেক্ট করার সুযোগ থাকে।
- অফলাইন ব্যাকআপঃ একবার ডাউনলোড করে নিলে ইন্টারনেট কানেকশন ছাড়াই যেকোনো মিডিয়া প্লেয়ার দিয়ে ভিডিওটি উপভোগ করা যায়।
- শেয়ারিং সুবিধাঃ ডাউনলোড করা ফাইলগুলো ব্লুটুথ, শেয়ারইট বা মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের সাথে অনায়াসে শেয়ার করা সম্ভব।
স্ন্যাপটিউব (Snaptube) অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রথম পছন্দ
ইউটিউব ভিডিও ডাউনলোডের দুনিয়ায় Snaptube একটি অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত
নাম। এটি শুধু ইউটিউব নয়, বরং ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ প্রায় ৫০টিরও
বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করা যায়। প্রথমে
স্ন্যাপটিউবের অফিশিয়াল ওয়েবসাইট (SnaptubeApp.com) থেকে APK ফাইলটি ডাউনলোড
করুন। এবার ফাইলের ওপর ক্লিক করলে সিকিউরিটি ব্লকের কারণে Install অপশন আটকে
যেতে পারে সেক্ষেত্রে ফোনের সেটিংস থেকে থেকে Unknown Sources বা Install
Unknown Apps অপশনটি চালু (Allow) করে অ্যাপটি ইনস্টল করে নিন।
অ্যাপটি ওপেন করে সার্চ বারে আপনার পছন্দের ইউটিউব ভিডিওর নাম লিখে সার্চ
করুন অথবা সরাসরি ইউটিউব অ্যাপ থেকে যেকোনো ভিডিওর Share বাটনে ক্লিক করে
Download with Snaptube সিলেক্ট করুন। স্ক্রিনে একটি হলুদ রঙের ডাউনলোড বাটন
(ডাউন অ্যারো) আসবে, সেখানে ক্লিক করলেই MP3 (অডিও) বা MP4 (ভিডিও) এবং
বিভিন্ন রেজুলেশন (যেমন: 720p, 1080p) তালিকা দেখাবে। আপনার পছন্দের কোয়ালিটি
সিলেক্ট করলেই ভিডিওটি সরাসরি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে।
তবে এই অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকলেও এতে সামান্য
কিছু অসুবিধাও রয়েছে যা নিচের টেবিলে দেখানো হলো
| সুবিধা | অসুবিধা |
|---|---|
|
১। সহজ ইন্টারফেস
২। মাল্টিপল রেজোলিউশন যেমন-এটি 144p, 720p,
1080p (Full HD), এবং 4K রেজোলিউশন সাপোর্ট করে
৩। ভিডিও টু অডিও (MP3) কোনো মিউজিক
ভিডিও থেকে শুধু গানটি আলাদা করতে চাইলে
স্ন্যাপটিউব দিয়ে সরাসরি MP3 ফরম্যাটে
ডাউনলোড করা যায়।
৪। একসাথে একাধিক ভিডিও
ডাউনলোডে বসিয়ে দেওয়া সম্ভব।
|
১। মাঝে মাঝে আপডেট সমস্যা।
২। কিছু ফিচার সীমিত।
৩। স্ন্যাপটিউব অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবেন না।
|
ভিডমেট (VidMate) দ্রুতগতির ইউটিউব ডাউনলোডের সেরা মাধ্যম
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বাংলাদেশ সহ পার্শ্ববর্তী রাষ্ট্র
ভারতে VidMate অ্যাপটির জনপ্রিয়তা সব থেকে বেশি। দীর্ঘ বহু বছর ধরে এটি
ব্যবহারকারীদের নিখুঁতভাবে সেবা দিয়ে আসছে। এর শক্তিশালী ডাউনলোড ইঞ্জিন অত্যন্ত
ধীরগতির ইন্টারনেটেও দ্রুত ভিডিও ডাউনলোড করতে সক্ষম। নিরাপত্তার জন্য সবসময়
ভিডমেটের অফিশিয়াল সাইট থেকে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করার চেষ্টা করবেন।
থার্ড-পার্টি কোনো ম্যালওয়্যার সাইট থেকে এটি ডাউনলোড না করাই ভালো।
গুগল প্লে স্টোরে না থাকায়, প্রথমে ভিডমেটের অফিশিয়াল ওয়েবসাইট (Vidmateapp.com)
থেকে এর লেটেস্ট APK ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর ফাইলটি ওপেন করে ইনস্টল করতে
গেলে ফোনের সিকিউরিটি সেটিংস থেকে Unknown Sources বা Install Unknown Apps
পারমিশনটি অন (Allow) করতে হবে। এবার Install বাটনে ক্লিক করলেই অ্যাপটি ফোনে
সেটআপ হয়ে যাবে।
ভিডমেট দিয়ে ভিডিও ডাউনলোড করার দুটি সহজ উপায় রয়েছে। প্রথমত অ্যাপটি ওপেন করে এর
নিজস্ব সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত ভিডিওর নাম লিখে সার্চ করতে পারেন। দ্বিতীয়ত
সরাসরি ইউটিউব অ্যাপে গিয়ে পছন্দের ভিডিওটির Share অপশনে ক্লিক করে Pure/VidMate
আইকনটি সিলেক্ট করতে পারেন। এরপর স্ক্রিনে একটি লাল রঙের ডাউনলোড বাটন ভেসে উঠবে;
সেখানে ক্লিক করে আপনার পছন্দমতো ফরম্যাট (MP3 বা MP4) এবং রেজোলিউশন (360p থেকে
Full HD) বেছে নিলেই ভিডিওটি দ্রুতগতিতে সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে।
যারা একটি অ্যাপেই ভিডিও ডাউনলোড, অডিও কনভার্ট এবং মিডিয়া প্লেব্যাক চান, তাদের
জন্য VidMate একটি ভালো অপশন। VidMate যদিও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের
জন্য একটি জনপ্রিয় অল-ইন ওয়ান ভিডিও ও মিউজিক ডাউনলোডার অ্যাপ। তারপরও
অন্যান্য অ্যাপ্লিকেশনের মত এর কিছু সুবিধার পাশা পাশি অসুবিধাও রয়েছে।
| VidMate-এর সুবিধা | VidMate-এর অসুবিধা |
|---|---|
|
১। ব্যবহার করা খুব সহজ ২। দ্রুত ভিডিও ডাউনলোড করা যায় ৩। মাল্টিপল ফরম্যাট সাপোর্ট করে ৪। অফলাইন ভিডিও দেখার সুবিধা ৫। ফ্রি ব্যবহার করা যায় |
১। অফিসিয়াল Google Play Store-এ নেই ২। থার্ড-পার্টি APK ইনস্টল করতে হয় ৩। কিছু ব্যবহারকারী বিজ্ঞাপন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটি আলোচনায়। |
টিউবমেট (TubeMate) ক্লাসিক নির্ভরযোগ্য ভিডিও ডাউনলোডার
স্মার্টফোনের শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত যে অ্যাপটি তার কার্যকারিতা ধরে
রেখেছে, সেটি হলো TubeMate। এটি অ্যান্ড্রয়েডের সবচাইতে পুরাতন এবং একটি
নির্ভরযোগ্য ইউটিউব ডাউনলোডার। এর ডিজাইন কিছুটা সাধারণ বা ক্লাসিক মনে হতে পারে,
কিন্তু কাজের ক্ষেত্রে এটি অত্যন্ত পাওয়ারফুল। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য
প্রথমে নিরাপদভাবে অ্যাপটি ডাউনলোড করতে অফিসিয়াল সাইট ব্যবহার করুন TubeMate
Official Website ➡️ওয়েবসাইট থেকে সর্বশেষ ভার্সনের APK ফাইল ডাউনলোড
করুন➡️Settings → Security → Install unknown apps → Browser/File Manager →
Allow➡️ডাউনলোড করা ফাইল ওপেন করে Install চাপুন।➡️ইনস্টল হলে TubeMate ওপেন
করুন।
এখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অ্যাপটি ওপেন করলেই এর ভেতরে ইউটিউবের
মতো একটি আইকন বা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আপনার পছন্দের ভিডিওটি প্লে করুন
অথবা ইউটিউব অ্যাপ থেকে ভিডিওর লিঙ্ক কপি করে এনে টিউবমেটের অ্যাড্রেস বারে পেস্ট
করুন। ভিডিওটি চালু হলে ওপরের ডানদিকে বা নিচে একটি সবুজ রঙের ডাউনলোড বাটন (ডাউন
অ্যারো) দেখতে পাবেন। সেই বাটনে ক্লিক করলেই বিভিন্ন রেজোলিউশন (যেমন MP4, WebM)
এবং অডিও (MP3) ফরম্যাটের তালিকা চলে আসবে। আপনার প্রয়োজনীয় কোয়ালিটি সিলেক্ট করে
ডাউনলোড বাটনে চাপ দিলেই ভিডিওটি সরাসরি মেমোরি কার্ড বা গ্যালারিতে সেভ হওয়া
শুরু করবে।
টিউবমেট (TubeMate) ব্যবহার এ সুবিধার সাথে সাথে কিছু অসুবিধা লক্ষ্য করা যায়।
| সুবিধা | অসুবিধা |
|---|---|
|
১। দ্রুত ডাউনলোড স্পিড
২। বিভিন্ন রেজোলিউশন সাপোর্ট
৩। MP3 কনভার্ট সুবিধা
৪। সহজ ইন্টারফেস
|
১। অফিসিয়াল প্লে স্টোরে নেই ২। থার্ড পার্টি সোর্স থেকে ডাউনলোড করতে হয় |
নিউপাইপ (NewPipe) বিজ্ঞাপনহীন ও প্রিমিয়াম অভিজ্ঞতা
আপনি যদি এমন একটি অ্যাপ চান যা একদম হালকা, কোনো বিরক্তিকর বিজ্ঞাপন দেখাবে না
এবং সম্পূর্ণ ওপেন সোর্স চান তবে NewPipe আপনার জন্য সেরা সমাধান। এটি সম্পূর্ণ
ফ্রি এবং অ্যাড মুক্ত একটি অ্যাপ। ইউটিউব প্রিমিয়ামের মতো এই অ্যাপ দিয়ে ভিডিও
ব্যাকগ্রাউন্ডে অডিও হিসেবে বাজানো যায়। অথবা স্ক্রিনে ছোট পপ আপ উইন্ডো (PIP
Mode) করে অন্য কাজের পাশাপাশি ভিডিও দেখা যায়। এটি ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত
তথ্য বা গুগল অ্যাকাউন্টের ডেটা ট্র্যাক করে না।
নিউ-পাইপ সম্পূর্ণ ওপেন সোর্স এবং বিজ্ঞাপনহীন হওয়ায় এটি গুগল প্লে স্টোরে পাওয়া
যায় না। অ্যাপটি নিরাপদে ডাউনলোড করতে এর অফিশিয়াল ওয়েবসাইট (NewPipe.net) অথবা
জনপ্রিয় ওপেন সোর্স অ্যাপ মার্কেটপ্লেস F-Droid ব্যবহার করুন যা আপডেট পাওয়ার
জন্য সুবিধাজনক। অ্যাপটি ওপেন করলেই কোনো রকম লগইন ছাড়াই ইউটিউবের মতো একটি ক্লিন
ইন্টারফেস দেখতে পাবেন। ওপরের সার্চ বারে আপনার পছন্দের ভিডিও বা গানের নাম লিখে
সার্চ করে সেটি প্লে করুন। ভিডিও প্লেয়ারের ঠিক নিচেই একটি 'Download' বাটন দেখতে
পাবেন; সেখানে ক্লিক করে আপনার পছন্দমতো ভিডিও রেজোলিউশন (যেমন: 720p, 1080p)
ফরম্যাট বেছে নিয়ে OK দিলেই ফাইলটি সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এছাড়া ব্যাকগ্রাউন্ডে গান শোনার জন্য 'Background' এবং অন্য অ্যাপ ব্যবহারের
পাশাপাশি ভিডিও দেখতে 'Popup' বাটনটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি ব্যবহারের
আরেকটি বড় সুবিধা হল Google account ছাড়াই চ্যানেল সাবস্ক্রাইব করা যায়।
NewPipe ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সেরা অ্যাপস , যারা বিজ্ঞাপন ছাড়া,
দ্রুত এবং নিরাপদভাবে ভিডিও দেখতে ও ডাউনলোড করতে চান।
পিসি এবং মোবাইলের জন্য 4K Video Downloader
বর্তমান সময়ে হাই-ডেফিনিশন বা আল্ট্রা এইচডি (Ultra HD) ভিডিও দেখার ক্রেজ দিন
দিন বাড়ছে। আপনি যদি ইউটিউব থেকে একদম অরিজিনাল ৪কে (4K) রেজোলিউশনের ভিডিও
ডাউনলোড করতে চান, তবে 4K Video Downloader আপনার জন্য এক নম্বর চয়েস হতে পারে।
এটি মূলত উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স কম্পিউটারের জন্য তৈরি একটি অত্যন্ত
শক্তিশালী সফটওয়্যার, যার একটি লাইট অ্যান্ড্রয়েড অ্যাপ সংস্করণও রয়েছে। যেকোনো
সাধারণ ডাউনলোডার যেখানে ফুল এইচডি (1080p) এর ওপরে ভিডিও নামাতে পারে না, সেখানে
এটি অত্যন্ত নিখুঁতভাবে 4K এবং 8K ভিডিও সরাসরি হার্ড ড্রাইভে সেভ করতে সক্ষম।
এই সফটওয়্যারটি ইনস্টল করা খুবই সহজ এবং নিরাপদ। কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার
থেকে এর অফিশিয়াল ওয়েবসাইটে (4kdownload.com) গিয়ে সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে
ডাউনলোড করে ইনস্টল করে নেওয়া যায়। থার্ড পার্টি অন্যান্য অ্যাপের মতো এতে কোনো
ক্ষতিকর ম্যালওয়্যার বা বিরক্তিকর পপ আপ বিজ্ঞাপনের ঝামেলা নেই। তাছাড়া এর
ইন্টারফেস অত্যন্ত পরিস্কার, যার ফলে নতুন কোনো ব্যবহারকারীও প্রথমবার এটি ওপেন
করেই খুব সহজে নিজের পছন্দের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
এর ব্যবহার পদ্ধতি খুবই চমৎকার এবং সময় সাশ্রয়ী। ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিও
বা পুরো প্লেলিস্টের লিঙ্কটি (URL) কপি করে এনে সফটওয়্যারটির ভেতরের 'Paste Link'
বাটনে ক্লিক করলেই কাজ শেষ। মুহূর্তের মধ্যে এটি ভিডিওর ভেতরের সমস্ত রেজোলিউশন
(যেমন: 1080p, 2K, 4K) এবং ফরম্যাট (MP4, MKV, MP3) আপনার সামনে এনে হাজির করবে।
আপনার প্রয়োজন অনুযায়ী কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড বাটনে চাপ দিলেই সুপার ফাস্ট
স্পিডে ভিডিওটি সরাসরি আপনার ডিভাইসের গ্যালারিতে বা নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয়ে
যাবে।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা
যেহেতু উপরে উল্লেখিত অ্যাপগুলোর বেশিরভাগই (যেমন: Snaptube, VidMate, TubeMate)
গুগলের পলিসির কারণে গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, তাই এগুলোকে থার্ড পার্টি
অ্যাপ বলা হয়। এই ধরনের অ্যাপ ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি
যেমন
- অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুনঃ অ্যাপগুলো সবসময় তাদের নিজস্ব বা ভেরিফাইড অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। কোনো র্যান্ডম বা অজানা সাইট থেকে APK ফাইল নামাবেন না, এতে ফোনে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকতে পারে।
- অপ্রয়োজনীয় পারমিশন দেবেন নাঃ অ্যাপ ইনস্টল করার পর যদি সেটি আপনার কন্টাক্ট লিস্ট, কল লগ বা মেসেজের পারমিশন চায়, তবে তা Deny বা বন্ধ করে দিন। ভিডিও ডাউনলোডারের জন্য কেবল Storage বা মেমোরি পারমিশনই যথেষ্ট।
- প্লে প্রটেক্ট (Play Protect) ওয়ার্নিংঃ প্লে স্টোরের বাইরের অ্যাপ হওয়ায় ইনস্টল করার সময় ফোন একটি ওয়ার্নিং দেখাতে পারে। অফিশিয়াল সোর্স থেকে নামিয়ে থাকলে আপনি Install Anyway দিতে পারেন।
- কপিরাইট আইন মেনে চলুনঃ ইউটিউবের ভিডিওগুলোর একটি বড় অংশ ক্রিয়েটরদের নিজস্ব সম্পত্তি। তাই ডাউনলোড করা ভিডিও বাণিজ্যিক উদ্দেশ্যে বা নিজের নামে অন্য কোথাও আপলোড করা থেকে বিরত থাকুন। এটি কপিরাইট আইনের লঙ্ঘন।
ইউটিউব ভিডিও ডাউনলোড সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর (FAQ)
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সময় ব্যবহারকারীদের মনে প্রায়ই কিছু সাধারণ
প্রশ্ন জেগে থাকে। নিচে তেমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হলোঃ
১. এই অ্যাপগুলো কি গুগল প্লে স্টোরে পাওয়া যায়?
উত্তরঃ না, এই অ্যাপগুলোর বেশিরভাগই গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। গুগলের
নিজস্ব পলিসি বা নীতিমালার কারণে প্লে স্টোরে এমন কোনো অ্যাপ রাখার অনুমতি নেই
যা ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করতে সাহায্য করে। তাই এগুলো তাদের
অফিশিয়াল ওয়েবসাইট থেকে APK ফাইল হিসেবে ডাউনলোড করতে হয়।
২. ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পাঁচটি সেরা অ্যাপস কি সম্পূর্ণ নিরাপদ?
উত্তরঃ হ্যাঁ, আপনি যদি এই অ্যাপগুলো (যেমন: Snaptube, VidMate, বা NewPipe)
তাদের নিজস্ব ভেরিফাইড অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, তবে এগুলো ব্যবহার
করা সম্পূর্ণ নিরাপদ। তবে যেকোনো র্যান্ডম বা থার্ড পার্টি সাইট থেকে APK ফাইল
ডাউনলোড করা এড়িয়ে চলা উচিত, কারণ তাতে ভাইরাস বা ম্যালওয়্যারের ঝুঁকি থাকে।
৩. এই অ্যাপগুলো দিয়ে কি ইউটিউব ভিডিও MP3 (গান) হিসেবে ডাউনলোড করা সম্ভব?
উত্তরঃ অবশ্যই! আর্টিকেলে উল্লেখিত স্ন্যাপটিউব, ভিডমেট, এবং NewPipe এর মতো অ্যাপগুলো ব্যবহার করে আপনি যেকোনো ভিডিও ফাইলকে সরাসরি অডিও বা
MP3 ফরম্যাটে রূপান্তর করে ফোনে সেভ করতে পারবেন।
৪. ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা কি আইনিভাবে বৈধ?
উত্তরঃ ইউটিউবের টার্মস অফ সার্ভিস অনুযায়ী থার্ড পার্টি অ্যাপ দিয়ে ভিডিও
ডাউনলোড করা নিয়ম বহির্ভূত। তবে আপনি যদি ডাউনলোড করা ভিডিওটি বাণিজ্যিকভাবে
ব্যবহার না করে কেবল নিজের ব্যক্তিগত বিনোদন, পড়াশোনা বা অফলাইনে দেখার জন্য
ব্যবহার করেন, তবে সাধারণত কোনো সমস্যা হয় না।
৫. কম্পিউটার বা পিসির জন্য কোন ডাউনলোডারটি সবচেয়ে ভালো?
উত্তরঃ কম্পিউটার বা ল্যাপটপের জন্য সবচেয়ে সেরা এবং জনপ্রিয় সফটওয়্যার হলো 4K
Video Downloader এবং Internet Download Manager (IDM)। এগুলো ব্যবহার করে খুব
সহজেই উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে হাই-কোয়ালিটি ভিডিও নামানো যায়।
আর্টিকেল লেখকের নিজস্ব মতামত ও পরামর্শ
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা যায়, অফলাইনে কন্টেন্ট উপভোগ করার জন্য একটি
নির্ভরযোগ্য ডাউনলোডার অ্যাপ ফোনে থাকা অত্যন্ত জরুরি। ইন্টারনেটে হাজারো অপশন
থাকলেও নিরাপত্তা এবং ডাউনলোডের গতির কথা চিন্তা করলে ইউটিউব থেকে ভিডিও
ডাউনলোড করার পাঁচটি সেরা অ্যাপস এর কোনো বিকল্প নেই। আমি নিজে দীর্ঘদিন ধরে
স্ন্যাপটিউব এবং নিউপাইপ অ্যাপ দুটি ব্যবহার করছি, যা আমার ভিডিও সেভ করার
অভিজ্ঞতাকে অনেক সহজ করে তুলেছে। তবে অ্যাপ বাছাইয়ের ক্ষেত্রে আপনার ফোনের
র্যাম এবং স্টোরেজের ধারণক্ষমতার বিষয়টি মাথায় রাখা বুদ্ধিমানের কাজ হবে।
পরিশেষে আমি ব্যবহারকারীদের নিরাপত্তার ব্যাপারে কিছুটা জোর দিতে চাই। যেহেতু
এই থার্ড-পার্টি অ্যাপগুলো অফিশিয়াল অ্যাপ স্টোরে পাওয়া যায় না, তাই এগুলো
ডাউনলোড করার সময় সবসময় তাদের নিজস্ব ভেরিফাইড ওয়েবসাইট ব্যবহার করা উচিত। কোনো
অননুমোদিত সাইট থেকে অ্যাপ নামিয়ে ফোনের প্রাইভেসি ঝুঁকিতে ফেলবেন না। সেই
সাথে, ডাউনলোড করা ভিডিওগুলো কেবল নিজের ব্যক্তিগত বিনোদন বা শিক্ষার উদ্দেশ্যে
ব্যবহার করার অনুরোধ রইল, যেন কোনোভাবেই কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কপিরাইট
পলিসি লঙ্ঘিত না হয়।
আরও পড়ুনঃ
ঘরে বসে অনলাইনে জিডি করার নিয়ম


অনুগ্রহ করে Smartclicker24-এর নীতিমালা অনুযায়ী মন্তব্য করুন। সকল মন্তব্য পর্যালোচনা করা হয়
comment url