বাংলা কিউআর কোড কি? ব্যবহারের নিয়ম ও সুবিধাসমূহ

বাংলা কিউআর কোড হলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া একটি সর্বজনীন  ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ০১ জুলাই ২০২৬ থেকে বাধ্যতামূলক হওয়া এই পদ্ধতির মাধ্যমে দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাপকে একটিমাত্র ছাতার নিচে আনা হয়েছে।
ছবি
বাংলা কিউআর (Bangla QR) কোড স্ক্যান করে যেকোনো ক্রেতা নগদ টাকা বহনের ঝুঁকি ছাড়াই মোড়ের দোকান থেকে শপিং মল পর্যন্ত দ্রুত পেমেন্ট করতে পারবেন। নিরাপদ ও নির্ভুল লেনদেনের পাশাপাশি প্রতিদিনের হিসাব সংরক্ষণ করে কাজকে করেছে আরও সহজ ও সাশ্রয়ী।

পেইজ সূচিপত্রঃ বাংলা কিউআর কোড কি? ব্যবহারের নিয়ম ও সুবিধাসমূহ

কিউআর কোড (QR Code) কি ও এর ‍ব্যবহার

Quick Response code এর সংক্ষিপ্ত রূপ হলো  QR Code. কিউআর কোড সাদা-কালো রংয়ের একটি বর্গাকার বাক্স এর ভেতরে ছোট ছোট বর্গাকার আইকন থাকে। এই আইকন গুলোর সাহায্যে বিভিন্ন ধরণের তথ্য এনকোড করা হয়। একটি QR Code এ  প্রায় ৭ হাজার অক্ষর অথবা সংখ্যা সংরক্ষণ করা যায়। খুব দ্রুত তথ্য সংরক্ষণ ও প্রদর্শন করার জন্য QR Code ব্যবহার করা হয়। স্মার্টফোনের ক্যামেরা বা QR  রিডারের সাহায্যে যে কোন QR Code  স্ক্যান করলে এনকোডেড তথ্য ডিকোডেড হয়ে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠে। যেমন-কোন পণ্যের তথ্য জানার জন্য পণ্যের প্যাকেটের গায়ে থাকা QR Code স্ক্যান করলে পণ্যটির সকল তথ্য মোবাইলে দেখা যায়।

বিভিন্ন ধরনের তথ্যে অ্যাক্সেস করার জন্য  কিউআর কোড একটি দ্রুত ও সুবিধাজনক  ও নিরাপদ পদ্ধতি। কিউআর কোড  স্ক্যান করে আমাদের দৈনন্দিন অনেক কাজ সহজেই করতে পারি। যেমন-
  • কোন পণ্য ক্রয়ের পূর্বে উক্ত পণ্য সম্পর্কে সঠিক তথ্য  জানা যায় 
  • কেনা কাটা করার পর অনলাইন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে খুব সহজেই  পেমেন্ট করা যায়
  • যেকোন ওয়েবসাইটে  খুব সহজেই প্রবেশ করা যায়
  • খুব সহজেই Wi-Fi নেটওয়ার্কে সংযোগ স্থাপন করা যায়
  • ফোন নম্বর সংরক্ষণ করা যায়
  • যে কোন মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়
  • হাসপাতালের বিল প্যামেন্ট করা যায়

বাংলা কিউআর ( Bangla QR) কোড কি

বাংলা কিউআর কোড হলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া QR কোড ভিত্তিক অনলাইন পেমেন্ট সিস্টেম। বাংলা কিউআর কোডও  কালো ও সাদা বর্ণের বর্গাকার বাক্স। তবে বাংলা কিউআর কোডের  বিশেষত্ব হলো এতে নির্দেশাবলি বা তথ্যাদি বাংলা ভাষায় সংরক্ষণ করা হয়েছে। প্রতিটি ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সেবার নিজস্ব ভিন্ন ভিন্ন QR কোড আছে । তাই QR কোডে পেমেন্ট করতে গেলে প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা আলাদা QR Code স্ক্যান করতে হয়। 
ব্যবসায়ীদেরও ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনেকগুলো QR Code দোকানে রাখতে হয়। মূলত এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে এবং পেমেন্ট সিস্টেমকে এক ছাতার নিচে আনতে বাংলাদেশ ব্যাংক সর্বজনীন 'বাংলা কিউআর' চালু করেছে। এখন  একটিমাত্র কিউআর কোড স্ক্যান করেই গ্রাহক, সংশ্লিষ্ট যেকোনো ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে পেমেন্ট করতে পারবেন। ০১ জুলাই ২০২৬ তারিখ হতে এটি বাধ্যতামূলক করা হয়েছে। এখন মোড়ের দোকান থেকে রাজধানীর শপিং কমপ্লেক্স পর্যন্ত একটি কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের সুবিধা

অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে এক যুগান্তকারী পরিবর্তন  এনেছে বাংলা কিউআর কোড। বাংলা কিউআর ব্যবহারের  প্রধান সুবিধাগুলো হলো-
  • অভিন্ন কিউআর কোডের ব্যবহার: ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা আলাদা  কিউআর কোড দোকানে ঝুলিয়ে রাখতে হয় না। শুধু বাংলা কিউআর কোড দিয়েই সব আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট করা যায়। 
  • অ্যাপ ব্যবহারের স্বাধীনতা: ক্রেতার কাছে থাকা যে কোন ব্যাংকের বা মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ ব্যবহার করে খুব সহজেই বিক্রেতার কিউআর কোড স্ক্যান করে বিল পরিশোধ করতে পারবেন।
  • ডিজিটাল পদ্ধতিতে হিসাব সংরক্ষণঃ কিউআর কোডের মাধ্যমে লেনদেন করলে প্রতিদিনের লেনদেনের  হিসাব স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকে সংরক্ষিত হয়। এর ফলে আলাদা করে প্রতিদিনের আয়-ব্যয়ের হিসাবের খাতা খোলার প্রয়োজন হয় না।
  • নিরাপদ ও নির্ভুল পেমেন্ট: ক্যাশ টাকা লেনদেন করার সময়, অনেক সময়ই টাকা গননা করতে  ভুল হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া টাকা হারিয়ে যাওয়া এবং জাল টাকা, ছেঁড়া টাকা দিয়ে অনেক সময় প্রতারিত করে।  বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে এ ধরণের ঝুঁকি থাকে না। কারণ ক্রেতার কেনাকাটার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি বিক্রেতার অ্যাকাউন্টে জমা হয়। 
  • সময় সাশ্রয়: লাইনে দাঁড়িয়ে ক্যাশ কাউন্টারে বিল জমা দেয়া কিংবা কার্ডে পেমেন্ট করার চেয়ে কিউআর কোড স্ক্যান করে দ্রুত পেমেন্ট  করা যায়। তাই কেনাকাটার বিল পেমেন্টে সময় সাশ্রয় হয়। 
  • ক্যাশ পরিবহনের  ঝুঁকি নেই : সাথে স্মার্টফোন থাকলেই যে কোন বিল পরিশোধ করা যায়। তাই ক্যাশ পরিবহনের কোন ঝুঁকি নেই।   
  • নিরাপদ: শপিং করতে গেলে অনেক সময় ছিনতাইকারী কিংবা পকেটমারের কবলে পড়ে সর্বস্ব খোয়াতে হয়। বাংলা কিউআর কোড ব্যবহার করলে এই ঝুঁকি থাকে না। টাকার সুরক্ষা নিশ্চিত হয়। এটি একটি নির্ভরযোগ্য ব্যবস্থা। গ্রাহকের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে লেনদেন সম্পন্ন হয় তাই কার্ড ক্লোনিং বা পিন চুরির ভয় নেই।

বাংলা কিউআর কোড একটিভ করতে যা প্রয়োজন

ব্যবসায়ী বা উদ্যোক্তাদের কিংবা গ্রহককে বাংলা কিউআর কোড এর আবেদনের সময় নিচের কাগজপত্র প্রয়োজন হবে-
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎবিল বা গ্যাস বিলের কপি
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • ট্রেড লাইসেন্স
ছবি
  • ই-টিন সার্টিফিকেট
  • হালনাগাদ রিটার্ন সার্টিফিকেট অথবা জমা স্লিপ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • পূরণকৃত বাংলা কিউআর কোড প্রাপ্তির আবেদন ফরম
  • নমিনির পাসপোর্ট সাইজের ছবি ও NID-র ফটোকপি

গ্রাহক পর্যায়ে বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার করার প্রস্তুতি

গ্রাহক পর্যায়ে বাংলা কিবোর্ড কোড ব্যবহার করতে হলে-
  1. গ্রাহক বা গ্রাহকের পরিবারের কোনো না কোন সদস্যের স্মার্ট ফোন থাকতে হবে।
  2. সদস্য/গ্রাহকের নিজ নামের অথবা পরিবারের সদস্যের নামে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে।

ব্যবসায়ী বা গ্রাহকরা কিভাবে কিউ আর কোড পাবেন

ক্ষুদ্র মাঝারি বা বড় ব্যবসায়িকগণ এবং গ্রাহকগণ ব্যাংকের মাধ্যমে বাংলা কিউআর কোড সংগ্রহ  করতে পারবেন। ‘বাংলা কিউআর’ কোড প্রাপ্তির প্রক্রিয়া হলো-
  • ব্যাংক অ্যাকাউন্ট খোলা: বাংলা কিউআর কোড পাওয়ার জন্য যে কোনো বাণিজ্যিক ব্যাংকে আবেদনকারীকে একটি সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। পূর্বে ব্যাংক একাউন্ট খোলা থাকলে নতুন করে একাউন্ট খোলার প্রয়োজন নাই।
  • বৈধ ব্যবসা প্রতিষ্ঠান: ব্যাংক একাউন্টের পাশাপাশি আবেদনকারীর বৈধ ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। ব্যবসা সংশ্লিষ্ট কাগজপত্র থাকতে হবে।
  • আবেদন ফরম পূরণ: উপরের দুটি শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা অফিসার বা ম্যানেজার বরাবর ‘বাংলা কিউআর’ কোড পাওয়ার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে ব্যাংকের নির্দিষ্ট বাংলা কিউআর আবেদন ফরম আছে যা পূরণ করে ব্যাংকের সংশ্লিষ্ট অফিসার অথবা ম্যানেজারের কাছে জমা দিতে হবে ।
  • আবেদন যাচাই-বাছাই: আবেদনকারীর বাংলা কিউআর এর আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের শাখা কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাই করবেন। আবেদনটি সঠিক হলে ব্যাংকের শাখা কর্তৃপক্ষ ঐ ব্যাংকের মেইন কার্ড ডিভিশনে আবেদনটি পাঠাবেন। মেইন কার্ড ডিভিশন আবেদন প্রাপ্তির প্রায় ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে কিউআর কোড প্রস্তুত করে আবেদনকারীকে sms অথবা সরাসরি কল করে জানিয়ে দিবে।
  • কোড ডাউনলোড ও সংগ্রহ: প্রস্তুতকৃত কিউআর কোড টি সংশ্লিষ্ট ব্যাংকের শাখার সিএমএস সফটওয়্যারে আপলোড করা হবে। কোড আপলোড হওয়ার পর আবেদনকারী সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করবেন এবং তার কিউআর কোডটি প্রিন্ট আকারে সংগ্রহ করবেন। এই প্রিন্ট কপি তার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে অথবা প্রতিষ্ঠানের কাউন্টার টেবিলে রেখে ক্রেতার কাছে প্রেমেন্ট গ্রহণ করবেন।
সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে প্রাপ্ত QR কোডটি ইমেজ/ছবি আকারে সংরক্ষণ করতে হবে।বা পরিবারের সদস্যের নামে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে।

কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার ধাপসমূহ  

  • প্রথমেই ক্রেতার মোবাইলে থাকা তার সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাপে (যেমন-বিকাশ, নগদ, উপায়) লগইন করতে হবে।
  • সংশ্লিষ্ট অ্যাপের ড্যাশবোর্ড থেকে কিউআর কোড স্ক্যান বা স্ক্যান আইকনটিতে ট্যাপ করতেহবে
  • ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের দেয়ালে বা কাউন্টারে থাকা বাংলা কিউআর কোডটির ওপর ক্রেতার ফোনের ক্যামেরা ধরে স্ক্যান করতে হবে।
  • কিউআর কোড স্ক্যান হওয়া মাত্রই বিক্রেতার নাম ও হিসাব নম্বর ক্রেতার মোবাইলে দেখা যাব। এ অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ক্রেতার বিলের টাকার পরিমাণ দেখা যাবে। যদি স্বয়ংক্রিয়ভাবে না আসে তাহলে বিলের পরিমাণ লিখে দিতে হবে।
  • এরপর ক্রেতার সিক্রেট পিন (PIN) বা পাসওয়ার্ডি এবং ওটিপি দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
  •  পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে সফলভাবে বিল পরিশোধের নোটিফিকেশন আসবে।

    Bangla QR' Code  ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন

    QR code ভিত্তিক লেনদেন আন্তঃপরিচালনযোগ্য (Interoperable) করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক  দেশের অভ্যন্তরে পরিচালিত 'Bangla QR' এর ব্যবহারবিধি, লেনদেন নিষ্পত্তি, ফি ও চার্জ নির্ধারণ ইত্যাদি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত Guidelines for "Bangla QR Code Based Payments প্রণয়ন করেছে।  ০১ জুলাই ২০২৬ হতে  Bangla QR code ভিত্তিক লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে। QR code ভিত্তিক লেনদেনের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানকে নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করা করা হয়ঃ
    1. বাংলাদেশে QR code ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানকে  'Bangla QR গাইডলাইন অনুসরণ করতে হবে।  
    2. 'Bangla QR' ভিত্তিক আন্তঃপ্রাতিষ্ঠানিক লেনদেন দেশে কার্যরত  সকল Network এর মাধ্যমে পরিচালনা করতে হবে। 
    3. Bangla QR এর মাধ্যমে  একজন ব্যক্তি  দৈনিক   সর্বোচ্চ ২০,০০০ টাকা লেনদেন করতে পারবেন।
    4. লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফি ও চার্জ প্রযোজ্য হবে।

    Bangla QR ব্যবহারে সতর্কতা

    অন্য সব আর্থিক লেনদেনের মতো Bangla QR ব্যবহারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে প্রতারণা এড়াতে কিছু সুরক্ষা সতর্কতা মেনে চলা খুব জরুরি। যেমন-
    ছবি
    • পেমেন্ট করার সময় প্রাপকের নাম, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা অফলাইন ও অনলাইনে একই আছে কিনা তা মিলিয়ে নিতে হবে।
    • আসল বাংলা QR কোডের উপরে জালিয়াতির জন্য অন্য কোন কোডের স্টিকার লাগানো আছে কি না পরখ করে দেখতে হবে।
    • নিজের পাসওয়ার্ড, পিন নম্বর এবং ওটিপি (OTP) কোড অন্য কারও সাথে শেয়ার করা যাবে না।
    • QR কোড স্ক্যান করার সময় শুধুমাত্র অ্যাপের ক্যামেরা ব্যবহার করতে হবে।
    • লেনদেন সম্পন্ন করার পর আপনার ফোনে মেসেজ এসেছে কি না তা নিশ্চিত হতে হবে। একইভাবে দোকানদারকেও তার ফোনে টাকা জমা হওয়ার মেসেজ বা নোটিফিকেশন যাচাই করতে হবে।

    নিজস্ব মতামতঃ বাংলা কিউআর কোড কি? ব্যবহারের নিয়ম ও সুবিধাসমূহ

    বর্তমান সময়ে ক্যাশলেস সোসাইটি বা নগদ টাকাবিহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের 'বাংলা কিউআর' (Bangla QR) উদ্যোগটি নিঃসন্দেহে একটি অত্যন্ত প্রশংসনীয় এবং দূরদর্শী পদক্ষেপ। প্রযুক্তির এই যুগে পকেটে ভারী ক্যাশ টাকা নিয়ে ঘুরে বেড়ানোর চেয়ে একটি স্মার্টফোনের মাধ্যমে নিমেষেই বিল পরিশোধ করার সুবিধা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। বিশেষ করে ০১ জুলাই ২০২৬ থেকে এটি বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি দেশের প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থনীতির মূল ধারায় যুক্ত করতে সাহায্য করছে। এই ব্যবস্থার ফলে বড় শপিং মল থেকে শুরু করে রাস্তার মোড়ের চা দোকানদার পর্যন্ত সবাই এখন অতি দ্রুত এবং নিরাপদে লেনদেন করতে সক্ষম হচ্ছেন।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অনুগ্রহ করে Smartclicker24-এর নীতিমালা অনুযায়ী মন্তব্য করুন। সকল মন্তব্য পর্যালোচনা করা হয়

    comment url