ইনডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা করবেন কিভাবে

ইনডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা ঘরের সৌন্দর্য ও পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। তাই গাছকে সুস্থ ও সবুজ রাখতে নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয়। এই লেখায় ইনডোর প্ল্যান্টের যত্ন নেওয়ার সহজ ও কার্যকর কিছু উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ছবি
ঘরের ভেতরে রাখা এই সৌখিন উদ্ভিদের পরিচর্যার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি ও ঘরের বাতাসকে বিশুদ্ধ করে মনকে প্রফুল্ল রাখতে এবং এর পাতা ও মাটির গুনাগুন সহ কিছু মৌলিক বিষয় পর্যবেক্ষণ করে সঠিক নিয়মে পরিচর্যার জন্য নিচের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

সূচিপত্রঃ ইনডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা করবেন কিভাবে

ইন্ডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যার প্রাথমিক ধারনা

টাকা খরচ করে শখের ইনডোর প্ল্যান্টস কিনে এনে ঘর সাজালেন। এতে করে ঘরের সৌন্দর্য্য বেড়ে গেল কয়েকগুন। পরিবারের সদস্যরা, বন্ধু, আত্নীয় সবাই আপনার ঘরের স্নিগ্ধ সোভায় বিমোহিত। আপনিও নিয়ম করে পছন্দের গাছে পানি, সার, আলো সবই দিচ্ছেন তারপরও কিছুদিন যেতে না যেতেই গাছগুলো কেমন যেন দুর্বল হয়ে পাতা হলুদ হতে শুরু করল, পাতা ঝরতে লাগলো, গাছের ডাল মরে যেতে লাগল কিংবা গাছ আশানুরুপ বড় হলো না। এতকিছু করার পরও আপনি বুঝতে পারছেন না, আসলে কি সমস্যা হয়েছে?

যারা নতুন ইনডোর প্ল্যান্টস লাগিয়েছেন অথবা ব্যস্ততার কারণে যারা নিয়মিত ইনডোর প্ল্যান্টসের যত্ন বা পরিচর্যা করতে পারেন না তাদের ইনডোর প্ল্যান্টস নিয়ে প্রায়ই এমন ঝামেলায় পড়তে হয়। অনেকেই দ্বীধায় পড়ে যান ইনডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা করবেন কিভাবে? ঘরের গাছকে সুস্থ ও প্রাণবন্ত রাখা মোটেও কঠিন কোনো কাজ নয়। মাত্র কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলেই যেমন- কিভাবে টবের সাইজ বুঝে মাটির অবস্থা গুনাগুন পরীক্ষা করে এবং কি পরিমান পানি ও সার দিয়ে গাছের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ইনডোর প্লান্টের সঠিক পরিচর্যা করা অত্যন্ত সহজ হয়।

ইনডোর প্ল্যান্টের সঠিক যত্ন বা পরিচর্যা করতে হলে আপনাকে ০৪ টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। চারটি বিষয় হলো-পরিমিত সূর্যের আলো, মাটি, সঠিক নিয়মে ও পরিমানে পানি ও সার প্রয়োগ। বাসা বাড়ীতে আমরা ভিন্ন ভিন্ন প্রজাতির ইন্ডোর প্ল্যান্ট লাগিয়ে থাকি। গাছ ভেদে আলো, পানি, মাটি ও সারের প্রয়োজন ভিন্ন হয়ে থাকে। তাই ইন্ডোর প্ল্যান্টের প্রজাতি বুঝে পাতা ও মাটির আর্দ্রতা পর্যবেক্ষণ করে নিয়মিত পরিচর্যা করলে গাছ দীর্ঘদিন সতেজ ও সুন্দর থাকে।

ইনডোর প্ল্যান্টের জন্য সঠিক স্থান নির্বাচন

ঘরের গাছগুলোকে দীর্ঘ সময় সতেজ ও সবুজ রাখতে সঠিক জায়গা বেছে নেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই না বুঝে অন্ধকার কোণে বা অতিরিক্ত কড়া রোদে গাছ রেখে দেন, যা গাছের বৃদ্ধির ক্ষতি করে। অধিকাংশ ইনডোর প্ল্যান্ট সরাসরি তীব্র রোদ সহ্য করতে পারে না; তাই ঘরের পূর্ব বা পশ্চিম পাশের জানালার পাশে, যেখানে সূর্যের পরোক্ষ উজ্জ্বল আলো আসে, সেখানে গাছ রাখা সবচেয়ে ভালো। এতে গাছ তার প্রয়োজনীয় আলো পায় এবং পাতা পুড়ে যাওয়ার ভয় থাকে না। আমরা জানি গাছ সূর্যের আলোর সাহায্যে ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে। লাইটের আলো অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনেক গাছের জন্য সূর্যের আলোর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।

আলোর পাশাপাশি ঘরের তাপমাত্রা এবং বাতাস চলাচলের সুবিধাজনক স্থান নির্বাচন করাও সমান গুরুত্বপূর্ণ। এসি (AC) বা রান্নাঘরের চুলার ঠিক পাশে গাছ রাখা একদমই উচিত নয়, কারণ অতিরিক্ত ঠান্ডা বা গরম বাতাস গাছের আর্দ্রতা কেড়ে নেয়। ঘরের যে অংশে পর্যাপ্ত বাতাস চলাচল করে এবং তাপমাত্রা স্বাভাবিক থাকে, সেই স্থানটি গাছের জন্য বেছে নিন।  আপনার গাছের ধরণ অনুযায়ী ঘরের সঠিক ও উপযুক্ত কোণটি করে সঠিক স্থানে রাখলে গাছ খুব দ্রুত ও সুস্থভাবে বেড়ে ওঠে।

কতটুকু পানি দিলে ইনডোর গাছ সুস্থ থাকবে:

ইন্ডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যার ক্ষেত্রে নিয়মিত এবং পরিমিত পানি দেওয়া খুব জরুরী। এক্ষেত্রে টবের মাটি যেমন একদম শুকনো রাখা যাবে না আবার অতিরিক্ত পানিও দেওয়া যাবে না। তাহলে গাছ মরে যাবে। আবার গাছে কখন পানি দিতে হবে সেটাও খুব গুরুত্ব বহন করে। সকালে কিংবা বিকেলে গাছে পানি দেয়া ভাল। প্রতিদিন পানি দেওয়া সম্ভব না হলে একদিন পর পর পানি দিতে হবে। অনেকের ধারণা গরমের সময় ঠান্ডা এবং শীতের সময় গরম পানি ব্যবহার করলে গাছের উপকার হবে। এটি ভুল ধারণা। মনে রাখবেন গাছে সব ঋতুতেই রুমের টেম্পারেচার এর পানি ব্যবহার করতে হবে।

ইন্ডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো টবের মাটির অবস্থা বোঝা। এই জন্য আপনাকে একটি আঙুল টবের মাটির ভেতর আলতো করে ঢুকিয়ে দিতে হবে। যদি আঙুলে মাটির ময়েশ্চার বোঝা যায়, তাহলে বুঝতে হবে টবে পানির পরিমাণ ঠিক আছে এই অবস্থায় গাছ ভালো থাকে। আর যদি আঙুলে মাটির ময়েশ্চার বোঝা না যায় বা ড্রাই মনে হয় তাহলে বুঝতে হবে টবে পানি প্রয়োজন। গাছে পানির প্রয়োজনীয়তা নির্ভর করে গাছের প্রজাতির উপর। কিছু লক্ষণ দেখে গাছের পানির পরিমাণ নির্ধারণ করা যায়। যেমন:
  • গাছের পাতার বৃদ্ধি বন্ধ হয়ে গেলে, পাতা ঝরে যেতে থাকলে, পাতার রং বদলাতে থাকলে কিংবা পাতা পচে যেতে থাকলে বুঝতে হবে গাছের টবে বেশি পরিমাণে পানি দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে পরিমিত পরিমাণ পানি দিতে হবে অথবা পানি দেওয়া সাময়িক বন্ধ রাখতে হবে।
  • আর যদি ইনডোর প্ল্যান্টের পাতার বৃদ্ধি ধীরে ধীরে হয়, পাতা যদি শুকিয়ে যায়, গাছের নিচের অংশের পাতা যদি হলুদ বা কুঁচকে যায়, তবে অবশ্যই গাছের ধরন বুঝে পানি দিতে হবে।

ইনডোর প্ল্যান্টের জন্য উপযুক্ত মাটি প্রস্তুতি

ইনডোর গাছের সুস্থ বৃদ্ধির মূল চাবিকাঠি লুকিয়ে আছে তার মাটির গুণাগুণে। সাধারণ বাগানের শক্ত কাদা মাটি ঘরের গাছের জন্য একদমই উপযোগী নয়, কারণ এই মাটি পানি আটকে রেখে শিকড় পচিয়ে ফেলে। প্রথমে আপনাকে একটি হালকা ও ঝুরঝুরে মাটির মিশ্রণ তৈরি করে নিতে হবে। ইনডোর প্ল্যান্টের জন্য সবচেয়ে ভালো হলো দোআঁশ মাটির সাথে কোকোপিট, পার্লাইট এবং ভার্মিকম্পোস্ট বা জৈব সার মিশিয়ে নেওয়া। এই বিশেষ মিশ্রণটি টবের মাটিতে পর্যাপ্ত বাতাস চলাচলে সাহায্য করে এবং গাছের শিকড়কে মুক্তভাবে বাড়তে দেয়।
ছবি
নির্দিষ্ট অনুপাতে মাটি ও সারের মিশ্রণ ইন্ডোর প্ল্যান্টের বৃদ্ধি ও সতেজতা দীর্ঘস্থায়ী করে। ইনডোর প্ল্যান্টের জৈব সারের পাশাপাশি রাসায়নিক সারের প্রয়োজন হয়। গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বা N-P-K ফর্মুলাটি দারুন কাজে লাগে। ফুল গাছের জন্য পটাশিয়াম এবং পাতাবাহার জাতীয় গাছের জন্য নাইট্রোজেন সার খুব ভালো কাজ করে। তাই যারা নিখুঁত নিয়মে ইনডোর প্ল্যান্টের যত্ন করতে চান, তারা মাটির এই সঠিক অনুপাতটি নিশ্চিত করুন। পুষ্টিসমৃদ্ধ এবং সুনিষ্কাশিত মাটি পেলে আপনার ঘরের গাছগুলো কোনো রোগবালাই ছাড়াই দ্রুত ও সতেজভাবে বেড়ে উঠবে।

ইন্ডোর প্ল্যান্টের টব নির্বাচন ও ব্যবহার পদ্ধতি

ইনডোর প্ল্যান্টের প্রজাতি ভেদে টবের সাইজ কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণত গাছের আকারের সাথে সামঞ্জস্য রেখে টব ছোট, বড় বা মাঝারি সাইজের হতে পারে। মাটি, প্লাস্টিক, কাঁচ বা ট্রান্সপারেন্ট অথবা সিরামিকের তৈরী টাবে ইনডোর প্ল্যান্ট রোপন করা হয়। তবে টব যে সাইজের বা উপাদানের হোক না কেন টবের নিচে অবশ্যই ড্রেনেজ ছিদ্র (পানি নিষ্কাশনের পথ) থাকতে হবে। অতিরিক্ত পানি নিষ্কাশন নিশ্চিত করতে টবের নিচে মাটির পাত্রের টুকরা অথবা নুড়িপাথর দিয়ে টব প্রস্তুত করা যেতে পারে।

তবে মনে রাখতে হবে বারবার গাছের জায়গা পরিবর্তন করা হলে গাছের বৃদ্ধি কমে যায়। অনেকেই কিছুদিন পর পর গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে সাজাতে পছন্দ করেন। গাছকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতেই হয় সেক্ষেত্রে শুরুর দিকে কিছুদিন ১ ঘন্টা করে গাছকে নতুন জায়গায় রেখে আসুন। এভাবে সময় ধীরে ধীরে বাড়িয়ে নতুন জায়গার সাথে এডজাস্ট বা অভিযোজিত হয়ে গেলে এরপরই গাছ নতুন জায়গায় একবারে নিয়ে আসুন। তাহলে নতুন পরিবেশে গাছ নিজেকে মানিয়ে নিতে পারবে এবং গাছের বৃদ্ধিতে কোন প্রভাব পড়বে না।

গাছের দ্রুত বৃদ্ধিতে সারের গুরুত্ব

ঘরের সীমিত মাটিতে থাকা ইনডোর প্ল্যান্টগুলো একটা সময় পর মাটির ভেতরের স্বাভাবিক পুষ্টি উপাদান হারিয়ে ফেলে। তাই গাছের নিয়মিত ও দ্রুত বৃদ্ধির জন্য বাইরে থেকে সঠিক পুষ্টি বা সার দেওয়া অত্যন্ত জরুরি। ঘরের ইনডোর প্ল্যান্টের সঠিক পরিচর্যার মাধ্যমে সেগুলোকে সারাবছর সবুজ রাখতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করা দরকার। সার হলো গাছের খাবার, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নতুন পাতা ও ডালপালা গজাতে ম্যাজিকের মতো কাজ করে।

ইনডোর প্ল্যান্টের দ্রুত ও সুস্থ বৃদ্ধিতে সারের মূল গুরুত্ব এবং ব্যবহারের নিয়মগুলো নিচে দেওয়া হলো:
প্রয়োজনীয় পুষ্টির জোগান: নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ সার গাছের পাতা সবুজ রাখতে, শিকড় মজবুত করতে এবং গাছের সার্বিক বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে।
  • জৈব সারের ব্যবহার: কেমিক্যাল বা রাসায়নিক সারের চেয়ে ইনডোর গাছের জন্য ভার্মিকম্পোস্ট (কেঁচো সার), পাতা পচা সার বা গোবর সার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ ও কার্যকরী।
  • তরল সার বা লিকুইড ফার্টিলাইজার: ইনডোর প্ল্যান্টের শিকড় খুব সংবেদনশীল হওয়ায় মাসে একবার পানিতে মেশানো পাতলা তরল সার দেওয়া ভালো, যা গাছ খুব দ্রুত শুষে নিতে পারে।
  • ঘরোয়া সারের জাদু: যারা ভাবছেন প্রাকৃতিক উপায়ে ইনডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা করবেন কিভাবে, তারা ব্যবহৃত চায়ের পাতা বা কলার খোসা ভেজানো পানি গাছে দিতে পারেন; এটি গাছের সুষম বৃদ্ধি নিশ্চিত করে।
  • সঠিক সময় নির্বাচন: শীতকালে সাধারণত ইনডোর গাছের বৃদ্ধি থমকে থাকে, তাই তখন সার দেওয়া বন্ধ রাখুন। বসন্ত ও গ্রীষ্মকাল হলো সার দেওয়ার আদর্শ সময়।

গাছের রোগ ও পোকামাকড় প্রতিরোধ কৌশল

ইনডোর প্ল্যান্টের সুন্দর অবয়ব নষ্ট করার পেছনে সবচেয়ে বড় খলনায়ক হলো রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ। বদ্ধ পরিবেশ এবং সঠিক বাতাস চলাচলের অভাবে ঘরের গাছে মাকড়সা, মিলিবাগ কিংবা ছত্রাকের উপদ্রব বেশি দেখা যায়। আপনি যদি সঠিকভাবে ইনডোর প্ল্যান্টগুলোকে রোগমুক্ত রাখতে চান, তবে গাছগুলোর ওপর নিয়মিত নজরদারি করা প্রয়োজন। গাছের পাতায় কোনো সাদা তুলার মতো অংশ বা কালো দাগ দেখা দিলে আক্রান্ত পাতাটি দ্রুত কেটে ফেলে দিতে হবে, যেন রোগটি পুরো গাছে বা আশেপাশের অন্য গাছে ছড়াতে না পারে।

পোকামাকড় দমনের সবচেয়ে সহজ ও ঘরোয়া উপায় হলো নিম তেলের ব্যবহার। এক লিটার হালকা গরম পানিতে এক চামচ নিম তেল এবং কয়েক ফোঁটা লিকুইড ডিশ ওয়াশ বা শ্যাম্পু ভালো করে মিশিয়ে স্প্রে করলে গাছের সব ক্ষতিকারক পোকা দূর হয়ে যায়। এছাড়া, টবের মাটিতে অতিরিক্ত পানি জমে থাকলে ছত্রাকের আক্রমণ বা শিকড় পচা রোগ হয়, যা গাছকে দ্রুত মেরে ফেলে। গাছে পানি দেওয়ার সময় সতর্ক থাকুন। নিয়মিত পাতা পরিষ্কার রাখার মতো সতর্কতাগুলো মেনে চললেই আপনার গাছগুলো থাকবে একদম রোগমুক্ত ও প্রাণবন্ত।

মৌসুমভেদে ইনডোর প্ল্যান্টের পরিচর্যার নিয়ম

ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের চারপাশের আবহাওয়া যেমন বদলায়, তেমনি ইনডোর প্ল্যান্টের চাহিদাতেও আসে বড় পরিবর্তন। তাই বছরের সব সময় একইভাবে গাছের খাবার পানি দিয়ে যত্ন নিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে।আপনাকে অবশ্যই ঋতুভিত্তিক এই নিয়মগুলো মাথায় রাখতে হবে। আমাদের দেশে মূলত গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই তিন সময়ে ইনডোর গাছের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মন কি কোন কোন মৌসুমে গাছে অতিরিক্ত পাতা কেচি দিয়ে সুন্দর করে কেটে দিলে একদিকে যেমন সৌন্দর্য বাড়ে অন্য দিকে গাছের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।
গ্রীষ্ম ও বর্ষাকালে গাছ সবচেয়ে বেশি বাড়ে, তাই এই সময়ে গাছকে প্রয়োজনে উজ্জ্বল আলোতে রাখুন এবং টবের মাটি শুকিয়ে গেলে নিয়ম করে পানি দিন। তবে বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরে বাতাস চলাচল কম হলে ছত্রাকের আক্রমণ হতে পারে, তাই জানালার পাশে বাতাস চলাচলের জায়গায় গাছ রাখা ভালো। অন্যদিকে, শীতকালে অধিকাংশ ইনডোর প্ল্যান্টের বৃদ্ধি থমকে যায় বা তারা সুপ্তাবস্থায় (Dormancy) চলে যায়। তাই এই সময়ে গাছে পানি দেওয়ার পরিমাণ একদম কমিয়ে দিন এবং অবস্থা বুঝে সার প্রয়োগ করা থেকে বিরত থাকুন।

ইনডোর প্ল্যান্টের পাতা পরিষ্কার করার পদ্ধতি

ঘরের ভেতরের গাছগুলোর পাতা নিয়মিত পরিষ্কার রাখা কেবল তাদের সৌন্দর্যের জন্যই নয়, বরং তাদের বেঁচে থাকার জন্যও অত্যন্ত জরুরি। ঘরের খোলা জানালা দিয়ে আসা ধুলাবালি প্রতিনিয়ত গাছের পাতার ওপর জমা হয়। এই ধুলার আস্তরণ গাছের পাতার সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দেয়, যার ফলে গাছ ঠিকমতো আলো শোষণ করতে পারে না এবং খাদ্য তৈরি বাধাগ্রস্ত হয়। আপনার ঘরের ইনডোর প্ল্যান্ট সবসময় চকচকে রাখতে চান, তবে সপ্তাহে অন্তত একবার পাতা পরিষ্কারের রুটিন তৈরি করা উচিত।
ছবি
পাতা পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হলো একটি নরম সুতি কাপড় বা স্পঞ্জ হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে আলতো করে পাতার ওপর নিচ মুছে নেওয়া। গাছের পাতা যদি একটু শক্ত বা বড় হয় (যেমন: রবার প্ল্যান্ট বা মনস্টেরা), তবে পানির সাথে কয়েক ফোঁটা তরল ডিশ ওয়াশ বা নিম তেল মিশিয়ে নিলে পাতার সব ময়লা ও লুকানো পোকা এক নিমেষেই দূর হয়ে যায়। ছোট পাতার গাছের ক্ষেত্রে স্প্রে বোতল দিয়ে দূর থেকে পানি স্প্রে করে ধুলা ধুয়ে ফেলা যায়। নিয়মিত এই সামান্য যত্নে আপনার গাছের পাতাগুলো হয়ে উঠবে আরও বেশি সবুজ, উজ্জ্বল ও আকর্ষণীয়।

শোভা বর্ধনকারী আধুনিক ইনডোর প্ল্যান্ট পরিচিতি

আজকাল ঘরের ভেতরের একঘেয়েমি দূর করতে এবং ইন্টেরিয়র ডিজাইনে আধুনিকতার ছোঁয়া আনতে নান্দনিক ইনডোর প্ল্যান্টের ব্যবহার দারুণ জনপ্রিয়। এই গাছগুলো ঘরের কোণকে যেমন দৃষ্টিনন্দন করে তোলে, তেমনি ঘরের পরিবেশকে রাখে মনোরম। তবে আধুনিক ঘর সাজানোর জন্য গাছ কেনার আগে জানতে হবে কোন গাছটি আপনার ঘরের পরিবেশের সাথে সবচেয়ে ভালো মানিয়ে যাবে এবং সেই অনুযায়ী উক্ত গাছের যত্ন বা পরিচর্যার জন্য আপনি কতটুকু উপযোগী। নিচে বর্তমানে ঘর সাজানোর জন্য সেরা এবং সবচেয়ে জনপ্রিয় কিছু আধুনিক ইনডোর প্ল্যান্টের পরিচিতি দেওয়া হলো:
  • মনস্টেরা (Monstera): আধুনিক ঘর সাজানোর তালিকায় এটি এখন শীর্ষস্থানে রয়েছে। এর বড় বড় চেরা নকশার পাতাগুলো ঘরে একটি লাক্সারি বা প্রিমিয়াম লুক এনে দেয়। ঘরের উজ্জ্বল পরোক্ষ আলোতে এই গাছ সবচেয়ে ভালো বাড়ে।
  • স্নেক প্ল্যান্ট (Snake Plant): যারা খুব কম পরিশ্রমে ঘরের বাতাস শুদ্ধ রাখতে চান, তাদের জন্য এটি সেরা। এর সোজা, লম্বা ও শক্ত পাতাগুলো দেখতে ভীষণ আকর্ষণীয়। খুব কম আলো এবং কম পানিতেও এই গাছ বেঁচে থাকে।
  • মানি প্ল্যান্ট বা পোথোস (Money Plant / Pothos): আমাদের দেশে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি লতানো গাছ। ঘরের জানালার পাশে, টেবিল বা ঝুলন্ত টবে (Hanging Basket) এটি সহজে রাখা যায়। পানি ও মাটি উভয় মাধ্যমেই এই গাছ সহজে বড় হয়।
  • রবার প্ল্যান্ট (Rubber Plant): গাঢ় সবুজ বা খয়েরি রঙের চকচকে মোটা পাতার এই গাছটি ঘরের যেকোনো কোণকে নিমেষেই আকর্ষণীয় করে তোলে। 
  • পিস লিলি (Peace Lily): গাঢ় সবুজ পাতার মাঝে সাদা রঙের চমৎকার ফুল ফোটা এই গাছটি ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। বাতাস থেকে ক্ষতিকর উপাদান দূর করার পাশাপাশি এটি ঘরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
  • অ্যালোভেরা (Aloe Vera): এটি একাধারে শোভা বর্ধনকারী এবং ঔষধি গুণসম্পন্ন গাছ। ঘরের যে জায়গায় একটু বেশি আলো আসে (যেমন: বারান্দা বা জানালার ধার), সেখানে অ্যালোভেরা গাছ রাখা সবচেয়ে ভালো।
আমার ব্যক্তিগত পছন্দের তালিকা থেকে উপরোক্ত তালিকাটি দেওয়া হয়েছে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি বা দুটি আধুনিক গাছ দিয়ে ঘরের সাজসজ্জা শুরু করতে পারেন। এই গাছগুলো ঘরের পরিবেশকে সতেজ রাখার পাশাপাশি আপনার মানসিক প্রশান্তিও নিশ্চিত করবে।

ইনডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা নিয়ে সাধারণ কিছু প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: ইনডোর প্ল্যান্টে কতদিন পর পর পানি দেওয়া উচিত?
উত্তর: ইনডোর প্ল্যান্টে পানি দেওয়ার কোনো নির্দিষ্ট দিন বা সময় বাঁধা নেই। টবের ওপরের ১-২ ইঞ্চি মাটি আঙুল দিয়ে ছুয়ে দেখুন; যদি মাটি একদম শুকনো মনে হয়, তবেই পানি দিন। সাধারণত গরমের দিনে সপ্তাহে ২-৩ বার এবং শীতকালে ১০-১২ দিনে একবার পানি দিলেই চলে।

প্রশ্ন ২: কম আলো বা অন্ধকার ঘরে কোন ইনডোর প্ল্যান্টগুলো ভালো বাঁচে?
উত্তর: ঘরের যেসব কোণে আলো খুব কম পৌঁছায়, সেখানে স্নেক প্ল্যান্ট (Snake Plant), জিজি প্ল্যান্ট (ZZ Plant), মানি প্ল্যান্ট এবং কাস্ট আয়রন প্ল্যান্ট খুব ভালোভাবে টিকে থাকতে পারে। তবে মনে রাখবেন, গাছের সুস্থ বৃদ্ধির জন্য সপ্তাহে অন্তত একদিন এদের মৃদু আলোযুক্ত স্থানে রাখা ভালো।

প্রশ্ন ৩: ইনডোর প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর: পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ হলো ‘ওভার-ওয়াটারিং’ বা টবে অতিরিক্ত পানি জমে থাকা। এছাড়া পর্যাপ্ত আলোর অভাব অথবা মাটিতে পুষ্টির ঘাটতি থাকলেও পাতা হলুদ হতে পারে। তাইসঠিক উপায়ে ইনডোর প্ল্যান্টের পরিচর্যা করার জন্য প্রথমেই টবের ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখুন।

প্রশ্ন ৪: ঘরের গাছের জন্য কোন সার সবচেয়ে নিরাপদ এবং ভালো?
উত্তর: ইনডোর প্ল্যান্টের জন্য রাসায়নিক সারের চেয়ে জৈব সার বা অর্গানিক সার সবচেয়ে নিরাপদ। আপনি ভার্মিকম্পোস্ট (কেঁচো সার), পাতা পচা সার বা বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা শুকিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এছাড়া মাসে একবার পানিতে পাতলা করে মেশানো লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করা গাছের জন্য দারুণ উপকারী।

প্রশ্ন ৫: গাছের গোড়ায় বা পাতায় সাদা তুলার মতো পোকা (মিলিবাগ) হলে কী করণীয়?
উত্তর: এটি ইনডোর প্ল্যান্টের একটি সাধারণ সমস্যা। যারা বুঝতে পারছেন না এই অবস্থায় ইনডোর প্ল্যান্টের পরিচর্যা করবেন কিভাবে, তারা ১ লিটার পানিতে ১ চামচ নিম তেল এবং কয়েক ফোঁটা লিকুইড ডিশ ওয়াশ মিশিয়ে পুরো গাছে স্প্রে করুন। এছাড়া অ্যালকোহলে তুলা ভিজিয়ে পোকা আক্রান্ত অংশটি আলতো করে মুছে দিলেও দ্রুত সুফল পাওয়া যায়।

শেষ বিশ্লেষণঃ লেখকের নিজস্ব মতামত

লেখক হিসেবে এবং ব্যক্তিগতভাবে গাছপ্রেমী হওয়ার সুবাদে আমি মনে করি, ঘরের ভেতর এক টুকরো সবুজ রাখা কেবল ঘর সাজানোর কোনো ফ্যাশন বা ট্রেন্ড নয় এটি মূলত আপনার জীবনযাত্রার একটি ইতিবাচক পরিবর্তন। অনেকেই গাছ মরে যাওয়ার ভয়ে ঘরে ইনডোর প্ল্যান্ট রাখতে দ্বিধাবোধ করেন। কিন্তু সত্যি বলতে, সহজ কিছু নিয়মে ইনডোর প্ল্যান্টের যত্ন বা পরিচর্যা করা তেমন কোনো কঠিন কাজ নয় বরং এটি হলো গাছের ভাষা বোঝার ও গাছকে একটি সুন্দর অভ্যাস। 

ইন্ডোর গাছকে শুধু ঘরের আসবাব মনে না করে যদি আপনার পরিবারের একজন সদস্য মনে করেন, তবে আপনার সামান্য একটু ভালোবাসার বিনিময়ে তারা আপনার ঘরকে রাখবে সবসময় সতেজ, দূষণমুক্ত এবং প্রাণবন্ত। তাই আজই ভয় কাটিয়ে আপনার পছন্দের যেকোনো একটি সহজ গাছ দিয়ে ঘরের ভেতরে গড়ে তুলুন নিজের একটি ছোট্ট সবুজ পৃথিবী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে Smartclicker24-এর নীতিমালা অনুযায়ী মন্তব্য করুন। সকল মন্তব্য পর্যালোচনা করা হয়

comment url