হালদা নদী কোথায় অবস্থিত ও কেন বিখ্যাত?

হালদা নদী খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার বাদনাতলী পাহাড়শ্রেণি থেকে উৎপন্ন হয়ে চট্রগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলা হতে চট্রগ্রাম শহরের চান্দগাঁও থানার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলি নদীতে মিশেছে। হালদা নদী বাংলাদেশ ও দক্ষিন এশিয়ার মধ্যে রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র এবং বলা যায় একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক।
হালদা নদী বিশ্বব্যাপী বিখ্যাত হওয়ার কারণে, এই নদী শুধু অর্থনৈতিক নয় পর্যটনের দিক থেকেও গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সৌন্দর্য, মাছের ডিম সংগ্রহের দৃশ্য এবং নদীর শান্ত পরিবেশ পর্যটকদের বিশেষ আকর্ষণ করে। হালদা নদী শুধু একটি নদী নয়, বরং একটি জীবন্ত ইকোসিস্টেম এবং অর্থনৈতিক শক্তির উৎস।

পেইজ সূচিপত্রঃ হালদা নদী কোথায় অবস্থিত ও কেন বিখ্যাত

হালদা নদীর পরিচিতি

হালদা নদী বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নদী, যা বিশেষভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এটি শুধু একটি সাধারণ নদী নয়, বরং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং অর্থনীতির জন্য হালদা নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের মানুষ বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে হালদা নদীর আলাদা গুরুত্ব রয়েছে।

বাংলাদেশে অনেক নদী থাকলেও হালদা নদী তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে আলাদা পরিচিতি পেয়েছে। নদীটি পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়ে সমতল ভূমি অতিক্রম করে প্রবাহিত হয়েছে। এই নদীর পানি, প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য দেশের জন্য আশীর্বাদস্বরূপ। গবেষকরা দেখেছেন হালদা নদীর কিছু কিছু জায়গায় মাটির গঠন ভিন্নরুপ থাকায় সেখানে বহুমুখি স্রোতের সৃস্টি হয়।

হালদা নদীকে বিশ্বের একমাত্র প্রাকৃতিক মিঠাপানির কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহস্থল হিসেবেও ধরা হয়। এ কারণেই নদীটি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেও পরিচিত ও বিখ্যাত। হালদা নদী নিয়ে গবেষণা, সংরক্ষণ এবং পরিবেশগত আলোচনা প্রায়ই হয়ে থাকে।

হালদা নদীর উৎপত্তি ও প্রবাহপথ

হালদা নদীর উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বাদনাতলী পাহাড়শ্রেণি থেকে উৎপন্ন হয়েছে ‍এই নদী চট্রগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলা হয়ে চট্রগ্রাম শহরের চান্দগাঁও থানার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে অবশেষে হালদা নদী কর্ণফুলী নদীর সঙ্গে মিলিত হয়েছে। অসংখ্য ছোট ছোট ছড়া, ঝিরি, ক্রমাগত একত্রিত হয়ে হালদা নদীর সৃষ্টি।

হালদা নদীর দৈঘ্য প্রায় ৮২ কিলোমিটার এবং নদীর প্রস্বস্থ স্থানভেদে ৪৫ মিটার থেকে ২১৫ মিটার। উৎসমুখের পর থেকে বোয়ালিয়া, চ্যাংখালী, সোনাইমুখী, কাগতিয়া, পরালি, মোগদাই, কুমারখালী, মাদারী, বইজাখালী, কাটাখালী, খন্দকিয়াও সাকারদাসহ প্রায় ১৮টি খাল ও প্রায় ৩৪টি ছোট পাহাড়ি ছড়া হালদা নদীতে মিশেছে। এরপর এটি ধীরে ধীরে সমতল অঞ্চলে নেমে আসে এবং বিশাল জলধারায় পরিণত হয়।

হালদা নদী তার প্রবাহীত এলাকা সমূহের কৃষি ও মাছ ধরার জন্য আশীর্বাদ হিসেবে কাজ করে। কারণ এখানে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাস গড়ে উঠেছে। নদীটির প্রবাহপথ তাই পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত মূল্যবান।

হালদা নদী বিখ্যাত হওয়ার কারণ

হালদা নদী সবচেয়ে বেশি বিখ্যাত রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছের প্রাকৃতিক ডিম সংগ্রহের জন্য। পৃথিবীর খুব কম নদীতেই এভাবে প্রাকৃতিকভাবে মাছের ডিম সংগ্রহ করা সম্ভব হয়। তাই এই নদী আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত।

প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে মাছ ডিম ছাড়ার সময় স্থানীয় জেলেরা নদী থেকে ডিম সংগ্রহ করেন। এই ডিম সংগ্রহকারীগণ নিষিক্ত ডিম সংগ্রহ করে দেশের বিভিন্ন হ্যাচারিতে পাঠানো হয় এবং সেখান থেকে মাছের পোনা উৎপাদন করা হয়। ফলে দেশের মৎস্য খাতে হালদা নদীর অবদান বিশাল।

তাছাড়াও নদীটির প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত গুরুত্ব এবং ঐতিহ্যও একে বিখ্যাত করেছে। গবেষক, পর্যটক এবং প্রকৃতিপ্রেমীরা প্রায়ই হালদা নদী দেখতে আসেন।

হালদা নদী মাছের অনন্য প্রজনন ক্ষেত্র

দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানী জনগোষ্ঠীর চাহিদার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মৎস্য প্রজাতি হলো রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস। বদ্ধ জলাশয়ে এসব প্রজাতির চাষ এবং পরিপক্ক করা সম্ভব হলেও এরা সেখানে প্রজনন করে না। এদের প্রজননের জন্য প্রয়োজনীয় অনুসংগের মধ্যে রয়েছে বাঁক, স্রোত, বৃষ্টি, উপযুক্ত তাপমাত্রা, ঘোলাত্ব ইত্যাদি। এপ্রিল থেকে জুন পর্যন্ত হালদা নদীর ভৌত-রাসায়নিক ও প্রাকৃতিক পরিবেশ যথা- চাঁদের অবস্থান (পূর্ণিমা/অমাবশ্যা), বৃষ্টিপাত (১.০-২.৮৮ সেমি.), পানির স্রোত (১৫.৫-৮৫ সেমি/সেকেন্ড), তাপমাত্রা (২৫-২৮ সে.), ঘোলাত্ব (৩০০-২১৫০ পিএম), পিএইচ (৭-৮), লবণাক্ততা (০ পিপিটি, দ্রবীভূত অক্সিজেন > ৬.৬ পিপিএম ) বিদ্যমান থাকায় রুই জাতীয় মাছের প্রজননের জন্য উপযোগী হওয়ায় কার্প জাতীয় মাছ এখানে ডিম ছাড়ে।
হালদা নদী থেকে স্থানীয় মানুষ বিশেষ পদ্ধতিতে জাল ব্যবহার করে প্রাকৃতিকভাবে মাছের ডিম সংগ্রহ করে। সংগৃহীত এই ডিম নিরাপদ স্থানে তথা দেশের বিভিন্ন হ্যাচারী গুলোতে সরবরাহ করে ফোটানো হয়। এই পদ্ধতি বহু বছর ধরে চলে আসছে এবং এটি স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে গেছে।

হালদা নদীর জীববৈচিত্র্য

হালদা নদী একটি সমৃদ্ধ জীববৈচিত্র্যের কেন্দ্র হিসেবে পরিচিত কারন হালদা নদীতে শুধু কার্প জাতীয় মাছ নয়, আরও অনেক প্রজাতির মাছ ও জলজ প্রাণী বসবাস করে। নদীর পানিতে বিভিন্ন ধরনের শৈবাল, উদ্ভিদ এবং ক্ষুদ্র প্রাণীর অস্তিত্ব রয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন পাখি, সরীসৃপ এবং ছোট প্রাণী দেখা যায়।

এই জীববৈচিত্র্য হালদা নদীকে একটি প্রাকৃতিক অভয়ারণ্যে পরিণত করেছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত জরুরি। কারণ নদীর প্রাণবৈচিত্র্য নষ্ট হলে মাছ উৎপাদনও কমে যাবে।

হালদা নদীর অর্থনৈতিক গুরুত্ব

হালদা নদী বাংলাদেশের মৎস্য খাত তথা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালদা নদী স্থানীয় অর্থনীতিতেও বিশাল অবদান রাখে, প্রাকৃতিক উৎস হালদা নদী হতে ২০১৯-২০ অর্থ বছরে ২৫৭৭১.৪০ কেজি ডিম আহরিত হয়েছে যা থেকে ৩৯৮.২২ কেজি রেণু উৎপাদিত হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে সংগৃহীত মোট ডিমের পরিমাণ ৮৫৮০ কেজি এবং রেণুর পরিমান ১০৫.৭২৫কেজি।

মাছের ডিম সংগ্রহ, পোনা উৎপাদন, মাছ ধরা এবং কৃষিকাজের মাধ্যমে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন। চট্টগ্রাম অঞ্চলের বহু পরিবার সরাসরি এই নদীর উপর নির্ভরশীল। বিশেষ করে ডিম সংগ্রহ মৌসুমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। এতে স্থানীয় বাজার ও ব্যবসায়ও গতি আসে।

দেশের মৎস্য শিল্পে অবদান রাখার কারণে হালদা নদী জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নদীটি অর্থনৈতিক সম্পদ হিসেবেও পরিচিত। তাই সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নদীটির সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
আরো পড়ুনঃ হালদা

হালদা নদীর পরিবেশগত গুরুত্ব

হালদা নদী বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যার পরিবেশগত গুরুত্ব অপরিসীম। এই নদী দেশের  কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, যা জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। নদীর স্বচ্ছ পানি, প্রাকৃতিক প্রবাহ এবং অনুকূল তাপমাত্রা মাছের ডিম ফোটার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এছাড়া হালদা নদীর আশেপাশের বনাঞ্চল ও উদ্ভিদ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। এই নদী পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য বৃদ্ধি এবং স্থানীয় বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হালদা নদী এলাকার জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নদীর পানি কৃষিজমি উর্বর রাখতে সাহায্য করে এবং আশেপাশের এলাকার জীববৈচিত্র্য টিকিয়ে রাখে। হালদা নদী প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার অংশ হিসেবেও কাজ করে। বর্ষাকালে অতিরিক্ত পানি ধারণ করে এটি বন্যার ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ স্থানীয় মানুষের জীবনমান উন্নত করতে ভূমিকা রাখে।

হালদা নদীর বর্তমান সমস্যা

জলবায়ু পরিবর্তনের অভিঘাত, সমুদ্রের উপরিতলের উচ্চতা বৃদ্ধি, অধিকতর মিষ্টি পানির এলাকায় লবণাক্ত পানির অনুপ্রবেশ, জলোচ্ছ্বাস, পলিপড়ার কারণে নদীর গভীরতা হ্রাস, গতিপথ পরিবর্তন, অব্যাহত ভাঙ্গন ইত্যাদিসহ মনুষ্যসৃষ্ট কারণে হালদা আজ আগের মতো নেই।

হালদা নদীর পরিবেশ ও প্রতিবেশ অবক্ষয়ের কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো: নদীর বাঁক কর্তন, রাবার ও কংক্রিট ড্যাম নির্মাণ, নদীর পাড়ে ইট ভাটা ও কলকারখানা স্থাপন, অপরিকল্পিতভাবে ব্রীজ- কালভার্ট নির্মাণ, নদী হতে বালু উত্তোলন, প্রজননক্ষেত্রে সুইস গেইটজনিত প্রতিবন্ধকতা ইত্যাদি।

এছাড়াও, হালদা নদীর অবক্ষয়ের জন্য ওয়াশা কর্তৃক পানি উত্তোলন, ছোট- বড় নৌযানের অনিয়ন্ত্রিত চলাচল, নদী পাড়ে চাষকৃত ফসলের জমিতে নির্বিচারে অবৈধ কীটনাশকের ব্যবহার, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হতে স্বল্প পরিমাণ পানি অবমুক্তকরণ, হালদা নদীতে লবণাক্ত পানির অনুপ্রবেশ জনিত দূষন সমূহ দায়ী।

হালদা নদী সংরক্ষণে গৃহীত উদ্যোগ

হালদা নদীর অনন্য বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখার জন্য সরকার জুলাই ২০০৭ হতে জুন ২০১৪ মেয়াদে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করেন। প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের ফলে হালদা নদীতে রেণু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

প্রকল্পের আওতায় নদী হতে সংগৃহীত ডিমের হ্যাচিং রেট বৃদ্ধির লক্ষ্যে মাটির কুয়ার পরিবর্তে উন্নত পদ্ধতিতে ডিম ফোটানোর প্রযুক্তি প্রদর্শন ও নদীর তীরে হ্যাচিং ইউনিট নির্মাণ, নদী হতে সংগৃহীত রেণু সংরক্ষিতভাবে লালন-পালন ও প্রজননক্ষম করে পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হয়
এছাড়াও সুফলভোগীদের বিকল্প কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান, নদীর পাড়ে সরকারি খাস জায়গায় পুকুর পুনঃখনন করে হালদার মাছ প্রতিপালন করে হালদা নদীতে অবমুক্তকরণ, নাজিরহাট ব্রীজ হতে কালুরঘাট ব্রীজ পর্যন্ত অভয়াশ্রম ঘোষণা, ইত্যাদি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা ছাড়াও প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে সরকার কর্তৃক ১৩ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে “মৎস্য হেরিটেজ” হিসাবে ঘোষণা করা হয়েছে।

নিজস্ব মতামত

হালদা নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নদী। এটি বাংলাদেশ তথা এশিয়ার মধ্যে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত। নদীটি অর্থনীতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই হালদা নদীর গুরুত্ব শুধু একটি নদীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় সম্পদ হিসেবেও বিবেচিত।

বিখ্যত এই হালদা নদীকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবি দীর্ঘদিনের। হালদা নদীর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক জৈবিক ব্যবস্থাপনা প্রবর্তনের পাশাপাশি উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগানোর নিমিত্ত জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবী। এর সুষ্ঠ ব্যবস্থাপনা কৌশল নির্ধারণের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ। স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা এ নদী সুরক্ষার জন্য অপরিহার্য।

 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Please comment according to Smartclicker24 policies. All comments are subject to review.

comment url